অন্যকলাম
ছিনতাইঢাকার ছিনতাইকারীদের একটা ‘নাম’ আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে মাদ্রিদের ছিনতাইকারীদের কাছে তারা নস্যি। ঘড়ি-মানিব্যাগ, সেলফোন ছিনতাই করলেও পথচলতি মানুষের ট্রাউজার ধরে তো আর টানাটানি করে না ঢাকার ছিনতাইকারীরা! কিন্তু সেদিন স্পেনের রাজধানী মাদ্রিদে টটেনহাম হটস্পারের কোচ হ্যারি রেডন্যাপ নিজের ট্রাউজারটাই খোয়াতে বসেছিলেন। ভাগ্যিস, শেষ পর্যন্ত তা যায়নি, শুধু টাকা-পয়সার ওপর দিয়েই পার পেয়েছেন। কিংস কাপে রিয়াল-অ্যাটলেটিকো ম্যাচ দেখতে গিয়েছিলেন ইংল্যান্ডের জনপ্রিয় এই কোচ। মাঠে ঢোকার আগে তাঁর সামনে পড়ে দুজন লোক। হঠাৎ করেই রেডন্যাপের ট্রাউজার ধরে টানতে শুরু করে তারা। আর তাদের সঙ্গী চারজন মানিব্যাগ-ক্রেডিট কার্ড নিয়ে কেটে পড়ে। শারীরিক ক্ষতি না হলেও রেডন্যাপ এতে মানসিকভাবে ‘কিডন্যাপড’। ওয়েবসাইট। সংস্কৃতি বদলবলা হচ্ছে ইংলিশ ফুটবলারদের মদ্যপ সংস্কৃতির কথা। পানশালায় তাঁদের যাতায়াত এত বেশি যে, বাইরের একজনের কাছে তা বিস্ময়কর। যেমন বিশ্বাস করতে পারছিলেন না ডেভিড বার্গক্যাম্প। নব্বইয়ের দশকের মাঝামাঝি ইন্টার মিলান ছেড়ে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেন এই ডাচ। তো আর্সেনালের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্প বসেছিল সুইডেনে। দুই দিনের অনুশীলন শেষে এক সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে বাইরে হাঁটতে গিয়ে দেখেন, আর্সেনাল খেলোয়াড়েরা সবাই দল বেঁধে ‘পাবে’ মদ্যপানে মত্ত। ফার্গুসন, ফাবিও ক্যাপেলো, রবার্তো মানচিনি—ইংলিশদের মদ্যপ সংস্কৃতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। ফার্গুসন, ওয়েঙ্গারদের মতো নমস্য ব্যক্তিদের হাত ধরে সংস্কৃতিটা বদলাতে শুরু করেছে। ইংলিশ ফুটবল এমনিতেই বদলায়নি! ওয়েবসাইট।চতুষ্টয়ে নাদালডেভিড বেকহাম ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ছিলেন অভিনেত্রী মেগান ফক্স। এঁদের সঙ্গে সর্বশেষ যোগ হয়েছেন রাফায়েল নাদাল। তিন জগতের এই চার তারকা এখন এক দলে। চতুষ্টয়টি গড়েছেন তাঁরা বিখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান আরমানির জন্য। বেকহামের পর আরমানির অন্তর্বাসের প্রচারে নেমেছিলেন রোনালদো। দলে সর্বশেষ ঢোকা মহিলা সদস্য ছিলেন মেগান ফক্স। আর এবার যোগ দিলেন নাদাল। এঁরা সবাই মিলে অংশ নিলেন আরমানির বসন্ত ও গ্রীষ্মকালীন অন্তর্বাসের প্রচারণায়। সবার ছবি-টবি এরই মধ্যে তোলা হয়ে গেছে। আগামী মাসে আরমানির সব বিলবোর্ডে বেকহাম, রোনালদো, মেগানের সঙ্গে দেখা যাবে নাদালকেও। ওয়েবসাইট।