অন্যকলাম
কৌতুকআভরাম গ্রান্ট মৃদুভাষী। চেলসির সাবেক কোচের একেবারেই মধ্যবিত্ত-সুলভ চেহারা। কিন্তু রেফারির বিরুদ্ধে কথা বলতে গেলে তাঁর মধ্যেও যেন উচ্চবিত্ত অহংকার কাজ করে। পরশু রেফারি পিটার ওয়ালটন তাঁর দলের খেলোয়াড় ফ্রেডেরিক পিকিওনকে লাল কার্ড দেখালে তিনি বললেন, ‘ওটা কৌতুক’! পরশু এভারটনের বিপক্ষে ম্যাচ ছিল ওয়েস্ট হামের। ১-১-এ সমতায় থাকা ম্যাচের ৮৪ মিনিটে হেডে গোল করে ওয়েস্ট হামকে এগিয়ে দেন ফ্রেডেরিক। গোল করেই তিনি এক দৌড়ে পৌঁছে যান সমর্থকদের কাছে। কিন্তু এটা পছন্দ না হওয়ায় তাঁকে হলুদ কার্ড দেন রেফারি। আগেই একটা হলুদ কার্ড থাকায় এটা পরিণত হয় লাল কার্ডে। গ্রান্ট রেফারির বিরুদ্ধে কোনো কটূক্তি করেননি। কিন্তু দুটি শব্দেই বললেন অনেক কঠিন কথা। ওয়েবসাইট।গোল্ডফিশগোল্ডফিশের স্মৃতিশক্তি খুবই কম, কয়েক সেকেন্ড আগের ঘটনাও নাকি তারা ভুলে যায়। মার্ক রিচার্ডসনের অবস্থা তো দেখা যায় গোল্ডফিশের চেয়ে খুব একটা ভালো নয়। দুই দিন আগেও একটা ম্যাচ জয়ের জন্য হা-পিত্যেশ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ ও ভারতে হোয়াইটওয়াশ হয়েছে, হেরেছে টানা ১১ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে একটা জয়ের পরই সব ভুলে গেলেন রিচার্ডসন! সাবেক টেস্ট ক্রিকেটারের ধারণা, বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা আছে নিউজিল্যান্ডের। ক্রিকেটে সবকিছুই হয়তো সম্ভব। কিন্তু একটা ম্যাচ জিতেই বিশ্বজয়ের আশা করা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না! ওয়েবসাইট।