অন্যকলাম
সেই ফেসবুকেইফেসবুকে স্ট্যাটাস দিয়ে পাকিস্তান দল থেকে চলে যাওয়ার খবর জানিয়েছিলেন জুলকারনাইন হায়দার। সেই ফেসবুকের মাধ্যমেই পাকিস্তানের সাবেক উইকেটকিপার সম্প্রতি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করবেন। দুবাইয়ে টিম হোটেল থেকে কাউকে কিছু না জানিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন তিনি। ফেসবুকের মাধ্যমে জানিয়েছিলেন—তাঁকে কেউ ম্যাচ পাতানোর জন্য চাপ দিচ্ছিল এবং তিনি সেটা করতে পারবেন না বলেই এমন পলায়ন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তখন বলেছিল, জুলকারনাইন আসলে দুর্বল স্নায়ুর মানুষ। আকারে ইঙ্গিতে তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এত দিন পর পিসিবির এই কথার উত্তর দিয়েছেন জুলকারনাইন। ফেসবুকে লিখেছেন, পিসিবির বিরুদ্ধে মামলা করার চূড়ান্ত পর্যায়ে আছেন তিনি। ওয়েবসাইট। মুক্তিপণঅপহরণ, অতঃপর মুক্তিপণ দাবি। হামেশাই এ জাতীয় খবর পাওয়া যায়। রুড ফন নিস্টলরয়ও ‘মুক্তিপণ’ দিতে চাইলেন। একটু অন্যভাবে। জার্মান ক্লাব হামবুর্গ থেকে মুক্তি পেতে উল্টো নিজের পকেট থেকে টাকা দিতে চাইছেন ট্রান্সফার ফি বাবদ। রিয়াল মাদ্রিদ থেকে গত মৌসুমে জার্মানির ক্লাব হামবুর্গে নাম লেখান ডাচ স্ট্রাইকার। এখন হামবুর্গে আর ভালো লাগছে না, ফিরে যেতে চান রিয়ালে। কিন্তু হামবুর্গ নাকি ৪০ লাখ ইউরোর কমে কথা বলতেই রাজি নয়। রিয়াল প্রথমত দিতে চেয়েছিল ২০ লাখ ইউরো। নিস্টলরয় নিজেই রিয়ালের ওই ২০ লাখের অর্ধেক (১০ লাখ) দিতে চাইছেন। কিন্তু মৌসুম শেষ হওয়ার আগে তাঁকে ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছে জার্মান ক্লাবটি। কারণ তারা খেলতে চায় চ্যাম্পিয়নস লিগে। ওয়েবসাইট।চিকির্যাসক বটেব্রাজিলের বিখ্যাত চিকির্যাসক তিনি, চারদিক ধন্য তাঁর নামে। কত সন্তানহীন দম্পতিকে সন্তানের মুখ দেখিয়েছেন রজার আবদেলমাসি। ব্রাজিলের প্রেসিডেন্ট কলর ডে মেলো থেকে বড় বড় লোকের শেষ ভরসা হয়েছেন। ফুটবল-সম্রাট পেলের দ্বিতীয় স্ত্রীকে যমজ সন্তানের মা ডাক শুনিয়েছেন। কিন্তু এই চিকির্যাসকেরই ২৭৮ বছর জেল হলো গত নভেম্বরে। ৩৯ জন রোগিণীকে সাও পাওলোর ক্লিনিকে যৌন হয়রানি কিংবা ধর্ষণের দায়ে অভিযুক্ত তিনি! অবশ্য আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্ত থাকার আদেশ পেয়েই বাড়ি থেকে উধাও ৬৭ বছর বয়সী চিকির্যাসক। তবে পেলের দ্বিতীয় স্ত্রী অ্যাসিরিয়া এখনও এই চিকির্যাসকের গুণমুগ্ধ, ‘তিনি প্রিয় এক মানুষ, বিশেষ একজন মানুষ।’ ওয়েবসাইট।