অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ প্রহরাকিংস কাপের সেমিফাইনালের প্রথম লেগে আজ বিশেষ প্রহরার ব্যবস্থা করছে সেভিয়া। রিয়াল মাদ্রিদের মতো দল এসে খেলবে তাদের মাঠে, বর্তমান চ্যাম্পিয়নরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিতেই পারে। কিন্তু ঘটনা অন্যখানে। এই পাহারার আয়োজন রিয়ালের কর্মকর্তারা যেন রেফারির ধারেকাছে না যেতে পারেন, তা নিশ্চিত করতে। ২০০৪ কিংস কাপের সেমিফাইনালে রিয়ালের হোর্হে ভালদানো রেফারিকে কিছু একটা বলেছিলেন বলেই দ্বিতীয়ার্ধে তাদের এক খেলোয়াড়কে হারাতে হয় বলে মনে করে সেভিয়া। ওই ম্যাচে প্রথমার্ধে জিদান লাল কার্ড দেখার পর মাঝ বিরতিতে ভালদানো রেফারিকে কিছু একটা বলেছিলেন। সেভিয়ার ধারণা, রেফারিকে প্রভাবিত করা হয়েছিল। এ কারণেই এবার এই ব্যবস্থা! রয়টার্স।হিংসুক ননকে সেরা? মেসি না রোনালদো? এই প্রশ্নের উত্তরে রোনালদো একবার নিজেকেই সেরা দাবি করে বসেছিলেন। এর পর থেকেই রটে গিয়েছিল, লিওনেল মেসির সাফল্যে হিংসা করেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের হিংসুটে চরিত্র নিয়ে গল্প আছে আরও—নিজে গোল না পেলে সতীর্থদের গোল উদ্যাপন করেন না! তবে লা গাজেত্তায় দেওয়া সাক্ষার‌্যাকারে রোনালদো বলেছেন তিনি হিংসুটে নন। তাহলে এমন কথা আর কাজ করেন কেন? ‘আমি সবার সেরা হতে চাই’—রোনালদোর উত্তর। আর আপাতত লক্ষ্য স্প্যানিশ লিগের শিরোপা জেতা। ওয়েবসাইট।