অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্ধবীর জন্যমাঠে দর্শক ঢুকে পড়া, দৌড়ে গিয়ে কোনো খেলোয়াড়কে ছুঁয়ে দেওয়া—এসব ঘটনা মাঝেমধ্যেই দেখা যায়। মাঠে ঢুকে খেলায় বিঘ্ন ঘটানো লোকগুলোর একটা নামও আছে—স্ট্রিকার। তবে ৮ জানুয়ারি এফএ কাপে নিউক্যাসল-স্টিভেনাজেস ম্যাচে মাঠে ঢুকে পড়া রবার্ট ফিটজেরাল্ড কোনো স্ট্রিকার নন। স্টিভেনাজেসের ৩-১ গোলে জেতা ম্যাচটিতে ২৪ বছর বয়সী এই যুবক মাঠে ঢুকেছিলেন একটি প্রতিশোধ নিতে। স্টিভেনাজেসের ডিফেন্ডার স্কট ল্যারিডের সঙ্গে সম্পর্ক হয়েছিল ফিটজেরাল্ডের বান্ধবীর। বিষয়টি মানতে পারেননি ফিটজেরাল্ড। মাঠে ঢুকে ল্যারিডকে দু-চার ঘা মেরে তবেই শান্তি খুঁজে পেয়েছেন তিনি! ওয়েবসাইট। মা মৃতরোনালদো জুনিয়র যখন বড় হবে, যখন জানবে, তার মাতৃপরিচয় নিয়ে কতশত বেখবরের জন্ম হয়েছে; নিশ্চয়ই ভালো লাগবে না। এখন যে খবর বেরোল, ক্রিস্টিয়ানো রোনালদোর সন্তানের জন্মদাত্রীই মৃত! রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারের বোন কাতিয়া এই তথ্য দিয়েছেন সানকে। ইংলিশ ট্যাবলয়েডটিকে কাতিয়া বলেছেন, ‘ওকে ডাকার মতো কোনো নারী নেই। ওর কোনো মা-ই যেন নেই। ওর মা মারা গেছে। এই শিশুটির কোনো মা নেই। তবে ও আমাদের। ওর শরীরে আমাদের রক্ত।’ শিশুটির মাতৃপরিচয় নিয়ে শুরু থেকেই লুকোছাপা হচ্ছে। কে জানে, সংবাদমাধ্যমের কৌতূহল শেষ করে দিতেই এই মন্তব্য কিনা! ওয়েবসাইট। কারণ টাকাফাইনালে উঠে ইতিহাস গড়া তাঁর হয়েই গেছে। গ্র্যান্ড স্লাম এককের ফাইনালে ওঠা প্রথম চীনা খেলোয়াড় হিসেবে চিরকালই থাকবে তাঁর নাম। ইতিহাসের এই হাতছানিই নিশ্চয়ই সবচেয়ে অনুপ্রাণিত করেছে তাঁকে? লি না দিলেন অন্য রকম জবাব, ‘আমি সবচেয়ে অনুপ্রাণিত হয়েছি প্রাইজমানির কারণে!’ আর একটা ম্যাচ জিতলেই লির ব্যাংক হিসাবে জমা পড়বে ২২ লাখ মার্কিন ডলার, চীনা মুদ্রায় যেটি প্রায় দেড় কোটি ইউয়ান! টাকার কারণে অনুপ্রাণিত তিনি হতেই পারেন। যদিও তাঁর বলার ভঙ্গিতে শ্রোতাদের মধ্যে হাসির কলরোল পড়ে গেছে। বোঝা গেছে, মজা করেই কথাটা বলেছেন লি। বেশ ফুরফুরে মেজাজে আছেন। না হলে কি দাম্পত্য জীবনের রহস্যও ফাঁস করে দেন। হাটে হাঁড়ি ভাঙেন এই বলে, তাঁর স্বামী যে নাক ডাকেন! এএফপি।