অন্যকলাম
যাও পাখি‘না ফুটিতেই’ ঝরে গিয়েছিল তাঁদের সম্পর্কের ফুল। তবে শেন ওয়ার্ন লিজ হার্লির মন ফেরাতে চেষ্টার কমতি করছেন না। সেই চেষ্টার অংশ হিসেবে হার্লিকে পিংপং নামের একটি লাভবার্ড উপহার দিয়েছেন। হার্লি সেই পাখিটিকে আবার গানও শেখাচ্ছেন। টুইটারে দুজনের রোমান্টিক বাক্যালাপের আদান-প্রদানও হয়েছে পাখিটিকে ঘিরে। ওয়ার্ন লিখেছেন, ‘পিংপংয়ের ওপর আমার হিংসা হচ্ছে। ওকে এবার একা রেখে অস্ট্রেলিয়ায় এসো।’ হার্লির উত্তর, ‘ওকে নিয়ে তোমার ঈর্ষা না করলেও চলবে। ওকে আমি কোলেও নিচ্ছি না, চুমুও দিচ্ছি না।’ ওয়ার্ন-হার্লির সম্পর্ক জোড়া লাগার মুহূর্তে কোনো বাধা হতে চান না সিমোন। ওয়ার্নের সাবেক স্ত্রী তাই ছেড়ে যাচ্ছেন মেলবোর্নের বাড়িটি। ওয়েবসাইট।মেসির ভাইলিওনেল মেসির চাচাতো ভাই বলে কথা। মেসির প্রতিভার অর্ধেকটা পেলেও তো দিব্যি করে খাওয়ার কথা। ইমানুয়েল বিয়ানকুচ্চি পারবেন কি না, সেটি ভবিষ্যৎই বলবে। আপাতত এই ২২ বছর বয়সী মিডফিল্ডার নিজের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন ইতালির ক্লাব সেসেনায়। আর্জেন্টিনার পাশাপাশি ইতালির নাগরিকত্বও আছে, এটা একটা সুবিধাজনক দিক। মেসিরই শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ থেকে উঠে আসা বিয়ানকুচ্চি ফুটবলটাও মন্দ খেলেন না। বর্তমানে জার্মান ক্লাব ১৮৬০ মিউনিখের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। ট্রায়ালে ভালো করলে পেয়ে যাবেন বিশ্বের শীর্ষ লিগগুলোর একটিতে খেলার সুযোগ। ওয়েবসাইট।