অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়ালের জালরিয়াল মাদ্রিদ তা হলে কোনো দরজায় কড়া নাড়তে বাদ রাখেনি! নিস্টলরয়, ক্লোসা, তেভেজ, বেল—অনেক নামই শোনা গেছে। হিগুয়েইনের জায়গায় আরেক আর্জেন্টাইন আগুয়েরোর জন্য নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর দরজায় কড়া নেড়ে ব্যর্থ হয় রিয়াল। শেষমেশ ম্যান সিটির স্ট্রাইকার এমানুয়েল আদেবায়োরকে দলে টেনেছে। আদেবায়োরের সঙ্গে চুক্তির কয়েক ঘণ্টা পরই খবর, রিয়াল দৌড়াদৌড়ি করেছে ফোরলানের পেছনেও। বিশ্বকাপের সোনার বলজয়ী স্ট্রাইকারই বলেছেন, তাঁকে নেওয়ার জন্য অ্যাটলেটিকোর সঙ্গে যোগাযোগ করেছিল রিয়াল। কিন্তু রিয়াল যথারীতি ‘না’ উত্তরই পেয়েছে। ৩১ বছর বয়সী এই উরুগুইয়ান অবশ্য অ্যাটলেটিকো ছাড়তে চান। তার পরও ‘না’ করা কেন? ফোরলানের কথা, আপনি যেমন খুশি ভেবে নিতে পারেন। ওয়েবসাইট।আশা-নিরাশাতাঁর অভিষেকের পর দুটি বিশ্বকাপ হয়েছে। গত বিশ্বকাপে দলে ছিলেন, কিন্তু ম্যাচ খেলা হয়নি একটিও। এবার দলেই নেই। বিশ্বকাপ খেলার আশা তবু ছাড়ছেন না শ্রীশান্ত। একটি পণ্যের প্রচারকাজে মুম্বাই এসে ভারতীয় পেসার জানালেন, ‘পরবর্তী দুটো বিশ্বকাপ খেলার ভালো সম্ভাবনা আছে আমার।’ কেরালার পেসারের বয়স এখন ২৭। ২০১৫ বিশ্বকাপটা না হয় খেললেন, কিন্তু পরেরটাও? ২৭ বছর বয়সে বিশ্বকাপ খেলা হলো না যাঁর, ৩৫ বছর বয়সে বিশ্বকাপ খেলার আশা করাটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না! ওয়েবসাইট।ডেকেই চম্পটমানবসেবা করতে গিয়ে মানব চরিত্রের একটা বাজে দিকও দেখা হয়ে গেল কেভিন পিটারসেনের। কুইন্সল্যান্ডের ভয়াবহ বন্যা ছুঁয়ে গেছে ইংল্যান্ড ব্যাটসম্যানের হূদয়। বন্যাপীড়িত মানুষের সহায়তায় তাই নিলামে তুলেছিলেন গত অ্যাশেজে ব্যবহূত ক্রিকেট সরঞ্জামগুলো। অনলাইন নিলামে মোটামুটি ভালো দামও উঠেছিল, ৩১ হাজার ৮০০ পাউন্ড। কিন্তু দ্য সানের খবর, উধাও হয়ে গেছেন সর্বোচ্চ দর হাঁকা ব্যক্তি। অজ্ঞাত ব্যক্তিটি আফগানিস্তানভিত্তিক, শুধু এটুকুই জানা গেছে। আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্রেফ ফাজলামো করে নিলামে অংশ নিয়েছিলেন ওই ব্যক্তি। বাধ্য হয়ে এখন যোগাযোগ করা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ দর (৩০ হাজার পাউন্ড) ডাকা ব্যক্তির সঙ্গে। ওয়েবসাইট।