অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিষ্ণু ক্লার্কআগে হলে এমনটা হয়তো মানতেন না। মুখে রাগ ও অপমান বোধ মিশিয়ে ফিরে তাকাতে পারতেন দর্শকদের দিকে। কিন্তু এই মাইকেল ক্লার্ক যে মানসিক জোরই হারিয়ে ফেলেছেন। নিজের ফর্ম নেই, রিকি পন্টিংয়ের যোগ্য উত্তরসূরি মনে হচ্ছে না তাঁকে। তাই দর্শকের দুয়ো ধ্বনি শুনেও তা গায়ে মাখছেন না। ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন, ম্যাচের সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত তাতে। তার পরও সেদিন গ্যাবায় দর্শকদের দুয়ো শুনলেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক। এ ঘটনার জন্য তাঁর ফর্মই যে দায়ী, ভালোই জানেন। তাই কিছুটা দার্শনিক ভঙ্গিতে ক্লার্ক বললেন, ‘অবশ্যই দর্শকের হাততালিই আপনি পেতে চাইবেন, কিন্তু বুঝতে পারি কোন পরিস্থিতিতে তাদের কেউ কেউ দুয়ো দেয়।’ এএফপি।আবার মিলআবার নাকি চুপি চুপি দেখা করতে শুরু করে দিয়েছেন অ্যাশলি আর শেরিল। শেরিলের ঘনিষ্ঠ এক সূত্রের খবর, যে বাড়িটিতে তাঁদের বিয়ে হয়েছিল, সেখানে গিয়ে তাঁরা আবার দেখা করেছেন। কারণ তাঁরা পারস্পরিক প্রেমটাকে আবারও পরখ করতে চান। দুই বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৬ সালে ঘর বাঁধেন ইংলিশ ফুটবলার অ্যাশলি কোল ও সংগীতশিল্পী এক্স-ফ্যাক্টরের বিচারক শেরিল কোল। কিন্তু গোটা তিনেক মেয়ের সঙ্গে পতি দেবতার গোপন সম্পর্কের কথা ফাঁস হয়ে যাওয়ায় গত বছরের সেপ্টেম্বরে অ্যাশলির ঘর ভেঙে বেরিয়ে যান শেরিল। মাস চারেকের মধ্যেই ‘প্রতারক’ অ্যাশলির সঙ্গে দেখা-সাক্ষাৎ অবশ্য মানতে পারছেন না শেরিলের বন্ধুরা। ওয়েবসাইট।হয়রানিদুই মেয়েকে নিয়ে লন্ডনে যাচ্ছিলেন শাজিয়া। কিন্তু লাহোর বিমানবন্দরে আটকে গেলেন নিরাপত্তা-বর্মে। বৈধ ভিসা, পাসপোর্ট, টিকিট—সবই আছে। কোনো অভিযোগও নেই তাঁদের বিরুদ্ধে। তাহলে কেন এই বাধা? কোনো কারণ জানাননি নিরাপত্তাকর্মীরা। শুধু বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনে যোগাযোগ করতে। হতবাক শাজিয়ার প্রশ্ন, ‘চার মাস আমি স্বামীর মুখ দেখি না। আমার মেয়েরা বাবাকে কাছে পেতে চায়। কিন্তু যেতে দেওয়া হলো না, কী দোষ আমাদের?’ শাজিয়া বুঝতে না পারলেও কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। দোষ, তারা জুলকারনাইন হায়দারের স্ত্রী-কন্যা! পিসিবির সঙ্গে যেমন সম্পর্ক, শিগগিরই জ্বালাময়ী কোনো বক্তব্য আশা করতে পারেন জুলকারনাইনের কাছ থেকে। ওয়েবসাইট।