অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমঋতুবাতাসে বসন্তের আগমণী গান। বসন্ত মানেই তো নবপল্লব। বসন্ত মানেই বাতাসে প্রেমের রেণুর ওড়াউড়ি। শেন ওয়ার্নের হূদয়ে ফিরে আসছেন লিজ হার্লি। ওদিকে ওয়ার্নের সাবেক স্ত্রী সিমোন কালাহানের হূদয়ের শূন্যস্থানও আর শূন্য নেই। সিমোন নাকি চুটিয়ে প্রেম করছেন মেলবোর্নের মডেল টবি রবার্টের সঙ্গে। দুজনকে সম্প্রতি একসঙ্গে এক রেস্তোরাঁতেও দেখা গেছে। অবশ্যই বেশ ঘনিষ্ঠ অবস্থায়। না হলে গুজবটা রটবে কেন! সিমোন নিজেও একসময় মডেল ছিলেন। ফলে দুজনের মধ্যে বোঝাপড়া নাকি বেশ ভালো। এই খবরের সত্যতা ‘আংশিক’ স্বীকারও করেছেন তিন সন্তানের জননী, ‘আমাদের সম্পর্কটা কেবলই শুরুর পর্যায়ে। তবে আমি খুশি।’ ওয়েবসাইট।চোকার ননচাইলে দক্ষিণ আফ্রিকায় গিয়ে স্মিথ, ক্যালিসদের সঙ্গে কথা বললেও পারতেন। অ্যান্ডি মারে অবশ্য এখনই এতটা খাটাখাটুনির পথে হাঁটতে চান না। মুখ ফুটে নিজেই বলে দিলেন, তিনি ‘চোকার’ নন। তৃতীয়বারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেও ব্রিটিশদের ৭৫ বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারেননি। উল্টো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচের কাছে হেরে গেছেন সরাসরি সেটে। আরও একবার স্বপ্ন ভেঙে যাওয়ায় হতাশ ব্রিটিশরা ধরেই নিয়েছে, মারেকে দিয়ে আর হবে না। এমনও সুর উঠেছে, গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলার মতো ভালো মারে নন! তবে কি মারে চাপের মুখে ভেঙে পড়েন? মারে অন্তত এটা মানতে রাজি নন, ‘সবাই যা ভাবছে, আমি সে রকম নই। সব সময়ই আমি সেরাটাই দিই।’ ওয়েবসাইট।সরকারি ছাপক্রিকেট কর্মকর্তারা সরকারি কর্মচারী! না, ভুল করবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা রাতারাতি সরকারি কর্মকর্তা হয়ে যাননি। ভারতীয় সুপ্রিম কোর্টের এক রায়ে ভারতের ক্রিকেট কর্মকর্তাদের বলা হচ্ছে সরকারি কর্মচারী। কেরালা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির করা আপিল সুপ্রিম কোর্ট খারিজ করে দেন। এতে ভারতের সব ক্রিকেট প্রশাসন আতঙ্কিত। আদালতের এই রায়ের অর্থ যেসব কর্মকর্তা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, কিন্তু তাঁদের কাজকর্ম সরকারি কাজের মতো, তাঁদের এখন থেকে ১৯৮৮ দুর্নীতি প্রতিরোধ আইনে বিচার করা যাবে। এই রায়ের ফলে এখন থেকে যে কেউ ভারতীয় ক্রিকেট বোর্ডের যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারবেন। সাবধান শশাঙ্ক মনোহর, শ্রীনিবাসনরা! ওয়েবসাইট।