অন্যকলাম
ড. ধোনিনাম মহেন্দ্র সিং ধোনি। ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। চাইলে এখন থেকে ভারত অধিনায়ককে ড. মহেন্দ্র সিং ধোনি নামেও ডাকতে পারেন। কদিন আগে টেন্ডুলকার ডক্টর হয়েছেন, স্নাতক পাস না করেও যে ‘ড.’ উপাধি লাভ করা যায়, ধোনি এই তালিকায় সর্বশেষ উদাহরণ। ২০০৮ সালের স্নাতক পরীক্ষার্থী হলেও ব্যস্ত ক্রিকেট সূচির কারণে পরীক্ষার হলে আর যাওয়া হয়নি। তাতে অবশ্য ধোনির ড. উপাধি প্রাপ্তি আটকাচ্ছে না। ধোনির রাজ্য ঝাড়খন্ড তাঁকে দিতে যাচ্ছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। ঝাড়খন্ডের মানবসম্পদমন্ত্রী বৈদ্যনাথ রাম পরশু বলেছেন, ‘আমরা ধোনিকে সম্মানসূচক ডিগ্রি দেব। ধোনির সার্টিফিকেটের দরকার নেই। বিশ্বকাপে ধোনি এবং ভারতীয় দলকে শুভকামনা।’ ওয়েবসাইট।দেশপ্রেমসবচেয়ে বড় প্রেম যে দেশপ্রেম তার প্রমাণ আবারও পাওয়া গেল। দেশের মানসম্মান সবার আগে, তারপর বাকি সব। তাই প্রায় ৩০০ ভিক্ষুক, যাঁদের সবাই শারীরিক প্রতিবন্ধী, ভিড় করেছেন চট্টগ্রামের মেয়রের কার্যালয়ে। ভিক্ষা করা ছাড়া তাঁদের জীবন চালানোর অন্য কোনো উপায় নেই। তবু শপথ নিয়েছেন বিশ্বকাপ ক্রিকেট চলাকালে ভিক্ষা করবেন না। তবে এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছ থেকে প্রতিদিনই কিছু অর্থ সাহায্য পাবেন তাঁরা। আগামী তিন মাস প্রত্যেকে প্রতিদিন ১৫০ টাকা করে পাবেন। তাঁদের নিয়মিত আয় থেকে কম হলেও তাঁরা এটা মেনে নিচ্ছেন দেশের স্বার্থে। পঙ্গুত্বের কারণে তাঁরা ভিক্ষা করেন উল্লেখ করে নূর মোহাম্মদ নামের এক ভিক্ষুক বলেন, ‘যেহেতু আমরা সাহায্য পাচ্ছি তাই ভিক্ষা করে লোকজনকে জ্বালাতন করার দরকার নেই।’ রয়টার্স। ক্রুজ অন্য পথেবাবা বিখ্যাত ফুটবলার। মা পপসম্রাজ্ঞী। ডেভিড আর ভিক্টোরিয়া বেকহামের সন্তানদের ফুটবল কিংবা গানের প্রতি ঝুঁকে পড়াটাই ছিল স্বাভাবিক। বেকহাম দম্পতির তৃতীয় সন্তান (ছেলে) ক্রুজ মজেছে ব্যালে নাচে। বয়সে মাত্র ৫ বছর। সবে কথা বলতে শিখেছে। এই বয়সেই ক্রুজ ব্যালে নাচে মজেছে খালাতো বোনের পাল্লায় পড়ে। খালাতো বোনটির সঙ্গে নাচের ক্লাসে গিয়েছিল কি না! চতুর্থ সন্তানের জন্য অপেক্ষমাণ বেকহাম দম্পতি এতে উচ্ছ্বসিতই। ছেলে ব্যালের ক্লাস করতে ভালোবাসে—সহযোগিতার হাতই বাড়িয়ে দিয়েছেন বেকহাম-ভিক্টোরিয়া। ক্রুজের ব্যালে প্রেমটা অবশ্য ‘স্পাইস গার্ল’ সর্বশেষ যে সফরটি করেছিল তখন থেকেই। মা ভিক্টোরিয়া ছেলেকে নিয়ে যান মঞ্চে। সুযোগ পেয়ে ছোট্ট ক্রুজও দেখায় পায়ের দক্ষতা! ওয়েবসাইট।