অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ন যদিযদি হুট করে কোনো দিন পথে দেখা হয়ে যায় শেন ওয়ার্ন আর টবি রবার্টসের, কী হবে? ওয়ার্নের যা স্বভাব, বলা যায় না, রবার্টসকে মল্লযুদ্ধের আমন্ত্রণই জানিয়ে বসতে পারেন! কে এই রবার্টস? ওয়ার্নের সাবেক স্ত্রী সিমোনের বর্তমান প্রেমিক। পরশু কিন্তু একটুর জন্য ওয়ার্ন-রবার্টস মুখোমুখি হয়েই যাচ্ছিল। বন্যাদুর্গতদের সাহায্যার্থে ভিক্টোরিয়ার ক্যাঙারু ফ্লাট স্পোর্টস ক্লাবে প্রীতি ম্যাচ খেলেছিলেন ওয়ার্ন। এর আগে সেখানেই বক্তৃতা করেছেন সাবেক রুলস ফুটবল তারকা নিল রবার্টস। বাবার বক্তব্য শুনতে টবিও গিয়েছিলেন। কিন্তু ওয়ার্নের সঙ্গে ‘টাইমিং’ হয়নি। ওয়েবসাইট।তিনি থাকলেএই মৌসুমে এখন পর্যন্ত ২৬ ম্যাচে মাত্র ৯ গোল। সেই খেলোয়াড়টিকে যখন তাঁর দল রেকর্ড দামে বেচে, বলতেই হবে, ভালোই দাও মেরেছে। অনেকে বলছেনও। তবে রাফা বেনিতেজের দাবি, ফার্নান্দো তোরেসকে আরও বেশি দামে চেলসির কাছে বেচতে পারত লিভারপুল। কেন পারেনি? তিনি যে ছিলেন না! এই বার্তা দিয়ে লিভারপুলকে কী জানাতে চাইলেন ইন্টার মিলানে মাত্র ছয় মাস টেকা এই কোচ? ‘আমি আবারও লিভারপুলে ফিরতে চাই’—মনের কথাটা খোলাখুলিই বলেছেন রাফা। ওয়েবসাইট।