অন্যকলাম
কন্যাভাগ্যেফুটবলে ডেভিড বেকহাম, সংগীত আর ফ্যাশনে ভিক্টোরিয়া—যাঁর যাঁর অঙ্গনে মহাতারকা। যা চেয়েছেন, প্রায় তা-ই পেয়েছেন বেকহাম-ভিক্টোরিয়া দম্পতি। একটা জায়গাতেই ছিল অপ্রাপ্তি। একটা মেয়ের জন্য কষ্ট ছিল তাঁদের। এক, দুই, তিন...ব্রুকলিন, রোমিও ও ক্রুজ। তিনটি সন্তানই হলো ছেলে। মেয়ের শখ পূরণ করতে চতুর্থবার সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তাঁরা। ঈশ্বর প্রার্থনা শুনেছেন। গর্ভবতী ভিক্টোরিয়ার চতুর্মাত্রিক স্ক্যান শেষে চিকিৎসক বলেছেন, তাঁর গর্ভজাত ১৬ সপ্তাহের ভ্রুণ মেয়ে। খবরটা শুনে যেন হাওয়ায় উড়ছেন বেকহাম-ভিক্টোরিয়া। জানিয়েছেন, গর্ভে তাঁদের সন্তান ভালোই আছে। ওয়েবসাইট।রিয়াল সৌদিতেরিয়াল-বার্সার লড়াইটা সত্যিকার অর্থেই বহুমাত্রিক। মাঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই তো আছেই। মাঠের বাইরেও সবকিছুতে যেন লড়াই চালিয়ে যেতে হবে স্প্যানিশ দুই পরাশক্তির। বার্সেলোনা আর্জেন্টিনায় ফুটবল একাডেমি গড়েছে, রিয়াল মাদ্রিদ চুপ থাকবে! ফুটবল একাডেমি করতে যাচ্ছে তারাও। তবে সেটা আর্জেন্টিনায় নয়, সৌদি আরবে। সৌদি আরবের প্রিন্স সালমান ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করবে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন। কথাবার্তা সব পাকা, আগামীকাল দুই পক্ষে চুক্তিটা পাকাপাকি হয়ে যাবে। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে জানানো হয়েছে, ফুটবলের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতাবোধের উন্নয়ন নিয়েও কাজ করবে তারা। এ যেন আর্জেন্টিনায় গড়া একাডেমি নিয়ে বার্সেলোনার দেওয়া সেই বিবৃতিরই ফটোকপি! এএফপি। গলাবন্ধ নিষিদ্ধ!উঁচু হিল পরে হোঁচট খাওয়ার চেয়ে তা না পরাই ভালো! ফ্যাশনকে সর্বনাশের কারণ হিসেবে মেনে নিতে খারাপই লাগে। এ শঙ্কার কারণেই ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেও একটি ফ্যাশনকে বিদায় দিতে চাইছে ফিফা। ইদানীং অনেক ফুটবলারকেই গলাবন্ধ পরে খেলতে দেখা যায়। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে। এটা শুধু তীব্র শীত থেকে বাঁচতে নয়। তেভেজ, নাসরিরা এটিকে ফ্যাশনেই পরিণত করেছেন। তাঁদের দেখাদেখি অনেক ভক্তই গ্যালারিতে আসেন গলাবন্ধ পরে। তবে খুব শিগগিরই এই ফ্যাশন বাদ দিতে হতে পারে তেভেজ-নাসরিদের। গলাবন্ধ নিয়ে খেলা খেলোয়াড়কে রুখতে প্রতিপক্ষের কেউ সেটা ধরে টান দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এই শঙ্কাতেই এই ফ্যাশন ধরেই ‘টান দেওয়া’র কথা ভাবছে ফিফা। ওয়েবসাইট।