অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লার্কের বাহুডোরেসোমবার মেলবোর্নে হয়ে গেল অ্যালান বোর্ডার পুরস্কার প্রদান অনুষ্ঠান। জমকালো এই অনুষ্ঠানকে আরও জমকালো করতে অস্ট্রেলিয়ার অধিকাংশ ক্রিকেটারই যোগ দেন তাঁদের সুন্দরী স্ত্রী-বান্ধবীদের বাহুডোরে বেঁধে। মাইকেল ক্লার্কও এর আগে এসেছেন লারা বিঙ্গলকে নিয়ে। কিন্তু এবার তাঁর বাহুডোরে, না কোনো সুন্দরী নয়, সতীর্থ শন টেইট! কী করবেন, লারাকে হারিয়ে ক্লার্ক যে এখন একা! যদিও গুজব আছে, কাইলি বল্ডি নামের বাল্যবান্ধবীর সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন ক্লার্ক। বল্ডিকে সঙ্গে করে আনলে গুজবের অবসান হতো। কিন্তু ক্লার্কের বাহুডোরে যে টেইট! ওয়েবসাইট।মহানুভবতাবর্ণাঢ্য ক্যারিয়ারে যা কিছু কাটার আঘাত, মুরালিধরন পেয়েছেন অস্ট্রেলিয়ানদের কাছ থেকে। অতীত মনে রাখলে অস্ট্রেলিয়ানদের নাম পর্যন্ত মুরালিধরনের মুখে আনার কথা না! কিন্তু তা করলে তিনি মুরালিধরন কেন? অতীত ভুলে মহানুভব শ্রীলঙ্কান অফ স্পিনার বরং বাড়িয়ে দিচ্ছেন বন্ধুত্বের হাত। যে মুরালির বোলিং অ্যাকশন নিয়ে বারবার প্রশ্ন তুলে ক্যারিয়ারকে সংশয়ের মুখে ঠেলে দিয়েছে, দর্শকেরাও করেছে বিদ্রূপ; সেই অস্ট্রেলিয়ার তরুণ স্পিনারদের সাহায্য করতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমি সেন্টার অব এক্সেলেন্সে অতিথি কোচ হিসেবে শিগগিরই দেখা যাবে তাঁকে। এএফপি।তেভেজ প্রতারক!এই তো সেদিন ছিল তাঁর ২৬তম জন্মদিন। সেই রাতে কার্লোস তেভেজ করলেন হ্যাটট্রিক। ম্যানচেস্টার সিটিকে এনে দিলেন দারুণ এক জয়। ইংলিশ মিডিয়ায় চলছে তেভেজ প্রশংসার বান। ঠিক এই সময়ে ছাপা হলো অন্য এক খবর: তেভেজ প্রতারক! এমন দাবি করে বসলেন ক্লদিয়া নামের এক তরুণী। আর্জেন্টিনার এই টেলিভিশন তারকার দাবি, বিশ্বকাপের সময় তাঁর সঙ্গে তেভেজের প্রেম ছিল। কিন্তু পরে জানতে পারেন, অন্য এক রমণীর সঙ্গেও ‘প্রতারক’ তেভেজের সম্পর্ক আছে! তেভেজ কি তবে টাইগার উডস! সেটা অবশ্য ক্লদিয়া বলেননি। তবে সঙ্গে সঙ্গেই নাকি তেভেজকে মন থেকে ‘ডিলিট’ করে দিয়েছেন। আর তেভেজ বলছেন, ‘এ সবই বাজে কথা।’ ওয়েবসাইট।