অন্যকলাম
গুরু-শিষ্যদৃশ্যটা কল্পনা করুন, ক্লান্ত-শ্রান্ত হয়ে বল করছেন অক্ষয় কুমার। আর তাঁর বোলিং গুরু ওয়াসিম আকরাম ড্রেসিংরুমে গভীর উৎকণ্ঠায় সময় পার করছেন। কল্পনার এই দৃশ্যটাই হয়তো ফুটে উঠতে যাচ্ছে রুপালি পর্দায়। এই সপ্তাহেই বলিউডে মুক্তি পেতে যাচ্ছে নিখিল আদভানি পরিচালিত পাতিয়ালা হাউস ছবিটি। ক্রিকেটারদের জীবন নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন ওয়াসিম আকরাম, নাসের হুসেইন, গ্রাহাম গুচ, হার্শেল গিবস ও অ্যান্ড্রু সাইমন্ডস। সিনেমায় পাঞ্জাবি বাবার ছেলে গাত্তুর (মন্টি পানেসারের ছায়া) ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। গাত্তুর ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। জানা গেছে, গাত্তুর বোলিং কোচের ভূমিকায় রয়েছেন ওয়াসিম আকরাম। সিনেমার এই অংশ চিত্রায়িত হয়েছে ওভালে। ওয়েবসাইট।আসল কারণকথাটা এত দিন নিন্দুকেরা বলছিল, ভারতের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতেই এবার বিশ্বকাপের ফরম্যাট পাল্টে ফেলা হয়েছে। গতবার প্রথম রাউন্ড থেকে ভারতের বিদায় যে বিশ্বকাপের ‘অর্থনীতি’তে ধস নামিয়েছিল। ২০১১ বিশ্বকাপের টুর্নামেন্ট পরিচালক রত্নাকর শেঠিও স্বীকার করে নিলেন, ‘না বললে সেটি আসলে মিথ্যা বলা হবে। অর্থনৈতিকভাবে আমরা সবাই জানি ভারত ক্রিকেটের পরাশক্তি। ভারত-পাকিস্তানের বিদায় ছিল ২০০৭ বিশ্বকাপের জন্য বিপর্যয়। স্পনসর, সম্প্রচারক, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড—সবারই অনেক টাকার ক্ষতি হয়েছিল। এবার ফরম্যাটটা তাই এমনভাবে করা হয়েছে, সবগুলো বড় দল যাতে সুযোগ পায়। আমরা ১৯৯৬ বিশ্বকাপের ফরম্যাটে ফিরে গেছি।’ ওয়েবসাইট।