অন্যকলাম
রসিকতাক্রীড়া প্রতিবেদক ক্রিকেট ওয়েবসাইটের প্রোফাইলে যে তাঁর ছবিটা দেখা যায়—যৌবনদীপ্ত, প্রতিপক্ষের দিকে তুমুল চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া চোখের ভাষা, সে রকম অবশ্যই নয়। জন ডেভিসনকে দেখলেই বোঝা যায়, বয়স ছাপ ফেলে গেছে। বিরলকেশ, কপালের বলিরেখাগুলো ঘোষণা করছে, বয়স গিয়েছে চলে দুই কুড়ি বছরের পর...। কিন্তু ক্রিকেট তাঁকে ক্লান্ত করে না। বাংলাদেশের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের স্মৃতি তাঁকে চপল কৈশোরে নিয়ে যায়। এমনকি রসিকতায়ও পেয়ে বসে। যখন বলা হলো, কানাডার ভাগ্য ভালো এবার বাংলাদেশ তাদের এক গ্রুপে পেল না। পেলে শোধ তুলত ২০০৩ বিশ্বকাপের পরাজয়ের! রসিক হয়ে যান ডেভিসন, ‘কেন সুযোগ তো আছে, ফাইনালে দেখা হতে পারে!’‘খিস্তিখেউড়’ক্রীড়া প্রতিবেদক নাম জুবিন সুরকারি। কানাডার ব্যাটসম্যানের প্রিয় শখ স্লেজিং! মাঠে ঢুকলে খিস্তিখেউড় না করলেই নাকি অস্বস্তি হয় তাঁর! নিজেই বলছেন, মাঠে এক মুহূর্ত চুপ করে থাকতে পারেন না। বড় দলের বিপক্ষে অনেক সময়ই মানসিকভাবে পিছিয়ে থাকে দল। স্লেজিং করলে নাকি দলের মনোবল চাঙা হয়! হোক না প্রস্তুতি ম্যাচ, বাংলাদেশের বিপক্ষেও ‘দলের মনোবল চাঙা’ করার ইচ্ছা আছে তাঁর। ‘সে ক্ষেত্রে কিন্তু পাল্টা জবাবও পেতে হতে পারে’ শুনে সুরকারি যেভাবে হাসলেন তাঁর অর্থ হতে পারে, ‘তাহলেই তো খেলা জমবে!’বিদ্রোহের সাজাদুর্দান্ত ফর্মে আছেন। কদিন আগেও করলেন হ্যাটট্রিক। তার পরও নেই জাতীয় দলে! কেন? কারণটা খোলাসা করলেন হুলিও গ্রন্ডোনা। আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রধান জানান, কার্লোস তেভেজকে পরশু প্রীতি ম্যাচে নেওয়া হয়নি শাস্তি দিতেই। এর আগে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে রাজি হননি ‘ম্যারাডোনার পক্ষের লোক’ হিসেবে পরিচিত তেভেজ। কারণ হিসেবে বলেছিলেন, তাঁর নাকি ইনজুরি। অথচ ওর চার দিন পর ইংলিশ লিগে খেলতে নেমে করেছেন জোড়া গোল। অসুস্থতার জন্য অফিসে গেলেন না, অথচ দিব্যি বউকে নিয়ে শপিং করে বেড়ালেন, তা তো হবে না! ওয়েবসাইট।