অন্যকলাম
জীবনের টানেবিশ্বের যত নামীদামি ক্লাবেই খেলুন, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ব্রাজিলে ফেরাটা যেন ব্রাজিলিয়ানদের নিয়ম! দেশের প্রতি এই টানটা রবার্তো কার্লোসও দেখিয়েছেন। ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলে ক্যারিয়ারের শেষবেলায় ফিরে এসেছেন ব্রাজিলের করিন্থিয়ান্সে। কিন্তু নাড়ির টানে ফিরলেও এখন জীবনের টানে ব্রাজিল থেকে পালাতে চাইছেন কার্লোস! গত সপ্তাহে কোপা লিবার্তোদোরেস থেকে বিদায় নিয়েছে করিন্থিয়ান্স। তার পর থেকেই ফোনে কার্লোসের পরিবারকে হুমকি দিয়ে আসছে সমর্থকেরা। শুধু ফোনে হুমকি দেওয়া হলেও কথা ছিল। জঙ্গি সমর্থকেরা মোটরসাইকেল নিয়ে কার্লোসের গাড়ি পর্যন্ত অনুসরণ করছে। অসহায় কার্লোসের কথা, ‘সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’ ব্রাজিল ছেড়ে কার্লোস পাড়ি জমাতে চাইছেন ইউরোপের কোনো ক্লাবে। ওয়েবসাইট। আফ্রিদির ‘বাংলাদেশ’১১.৩৬ গড়ে ১২৫ রান, ১২ ম্যাচে ৭ উইকেট—বিশ্বকাপে এমন গরিবি পারফরম্যান্স কার? শহীদ আফ্রিদির! পাকিস্তান অধিনায়কের জন্য বিশ্বকাপ যে খুব একটা সুখকর অভিজ্ঞতা নয়, সেটি বলাই বাহুল্য। পাকিস্তান অধিনায়কও জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাঁর সবচেয়ে স্মরণীয় স্মৃতি হয়ে আছে ১৯৯৯। না, সেটি তাঁর প্রথম বিশ্বকাপ ছিল বলেই নয়, আফ্রিদি বিশ্বকাপটি মনে রেখেছেন নর্দাম্পটনের সেই ম্যাচটির জন্যও। ৫ ওভারে ২৬ রান আর ওপেনিংয়ে নেমে ২ রান করে আউট—এর চেয়ে বড় দুঃখ হয়ে আছে পুঁচকে বাংলাদেশের কাছে পরাজয়! সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক বলেছেন, বিশ্বকাপ নিয়ে ভাবলে ওই ম্যাচের স্মৃতি নাকি ভেসে ওঠে তাঁর মনে! ওয়েবসাইট।রোনালদো মানেইরোনালদোর পিছে ছুটছে ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুল। ইংল্যান্ডের এই দুই শীর্ষ ক্লাবই রোনালদোকে পেতে মরিয়া। এ কোন রোনালদো? পর্তুগালেরই। তবে কি রিয়াল ছাড়ছেন তিনি? নাহ্, এই রোনালদো পর্তুগালেরই, তবে তাঁর নাম ক্রিস্টিয়ানো রোনালদো নয়। তিনি ফরোয়ার্ডও নন, ডিফেন্ডার। পোর্তোর ২৫ বছর বয়সী এই সেন্টারব্যাকের ব্যাপারে আগ্রহী ইতালির জুভেন্টাস ও ইন্টার মিলানও। সুযোগ বুঝে ভালো দামও হাঁকছে পোর্তো। রোনালদোকে কিনতে চাইলে গুনতে হবে দেড় কোটি ইউরো! ওয়েবসাইট।