অন্যকলাম
পিটারসেনের অবসর!ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট! বছরের অনেকটা সময়ই কাটাতে হয় দেশের বাইরে। এই ঠাসা সূচি নাকি আর ভালো লাগছে না কেভিন পিটারসেনের। খবর এল, বিশ্বকাপের পরেই তাই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন এই ব্যাটসম্যান। স্বাভাবিকভাবেই খবরটি নিয়ে শোরগোল। গত প্রায় দুই বছরে ২২টি ওয়ানডেতে একটি মাত্র হাফ সেঞ্চুরি (৭৮) এই গুঞ্জনটাকে আরও ভারী করছিল। তা ছাড়া পরিবারের প্রতি তাঁর টানও অজানা নয়। তবে খবরটাকে শেষ পর্যন্ত স্রেফ গুঞ্জন করে দিলেন পিটারসেন নিজেই। টুইটারে বার্তা দিলেন, ‘অবসর নেওয়ার কোনো পরিকল্পনা আমার নেই।’ ওয়েবসাইট। বিমানিজেদের মাটিতে বিশ্বকাপ। কত কিছুই তো ঘটতে পারে। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তাই ভারতের বিশ্বকাপ দলের ক্রিকেটারদের ‘জীবনবিমা’ করে রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড যখন, বিমার অঙ্কটাও চড়া হবে নিশ্চয়ই। ‘ব্যক্তিগত দুর্ঘটনা বিমা’ নামে প্রত্যেক ক্রিকেটারের জন্য ৫ লাখ ডলারের বিমা। ভারতীয় মুদ্রায় ২ কোটি ৩০ লাখ রুপি। বিসিসিআই এ ছাড়াও ১৩০ কোটি রুপির আলাদা একটা বিমা করে রেখেছে। খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যদি বিশ্বকাপ আয়োজন করে ক্ষতি হয়! সেই ক্ষতি পোষাতেই এই বিমা। ওয়েবসাইট।শ্রীলঙ্কা হারুকশ্রীলঙ্কার পরাজয় প্রার্থনা করছেন কে? শ্রীলঙ্কারই এক কলাম লেখক! সাধারণত সব দেশের মিডিয়াই নিজ দলের পক্ষই নেয়। কিন্তু ব্যতিক্রম শ্রীলঙ্কার দ্য আইল্যান্ড-এর কলাম লেখক রাসেল পালিপেন। পালিপেন চান না তাঁর দেশ বিশ্বকাপ জিতুক, ‘আমাকে বিশ্বাসঘাতক বলুন, দালাল বলুন...কিংবা অন্য কিছু। আমি চাই না শ্রীলঙ্কা ২০১১ বিশ্বকাপ জিতুক।’ দেশের প্রতি তাঁর এত বিরাগ কেন? আসলে দেশ নয়, পালিপেনের রাগ দেশের ক্রিকেট বোর্ড আর এর কর্তাব্যক্তিদের ওপর। কারও কারও চোখে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড দেশটির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা। বিশ্বকাপ জিতলে বোর্ড তখন বগল বাজাবে। সাফল্য ছিনতাই করে নিজেদের ঢোল বাজাবে। অধিনায়ক কুমার সাঙ্গাকারার প্রতি তাই পালিপেনের আহ্বান, ‘প্রিয় কুমার, দেশের কথা ছাড়ো!’ এএফপি।