অন্যকলাম
রুনির গোলফর্ম নেই, ফর্ম নেই...সেই বিশ্বকাপ থেকে শুনতে শুনতে ওয়েইন রুনির কান ঝালাপালা। সেই রুনি পরশু ম্যান সিটির বিপক্ষে এমন এক গোল করে বসলেন, যা তাঁকে নিয়ে গেল মহানায়কদের কাতারে! ১-১ গোলে সমতা থাকা ম্যাচের ৭৮ মিনিটে মাথার ওপর দিয়ে ভেসে আসা বলে রুনির দর্শনীয় ব্যাকভলি, গোল! ফার্গুসন বলছেন, ওল্ড ট্রাফোর্ডে তাঁর দেখা এটাই সেরা গোল। এখানেই থামেননি ম্যানইউ কোচ। রুনিকে তুলনা করেছেন কিংবদন্তি ডেনিস লর সঙ্গে। বলেছেন, ‘এটা ডেনিস লকেই স্মরণ করিয়ে দিয়েছে।’ আমি নিশ্চিত নই ডেনিস ঠিক এমন ঝাঁজের সঙ্গে করতে পারতেন কি না।’ লর গোলের ভিডিও দেখে থাকতে পারেন, তবে এই গোলটিকে রুনি নিজের সেরা বলছেন নির্দ্বিধায়, ‘নিশ্চিতভাবেই এটা আমার ক্যারিয়ারের সেরা গোল।’ ওয়েবসাইট।ওয়ার্ন-হারলি জুটিপ্রেমের কারণে দুজনই যাঁর যাঁর সংসার ভেঙেছেন। সুতরাং লুকোচুরির কোনো মানে হয় না! ওয়ার্ন-হারলি জুটি এখন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন প্রজাপতির ডানা মেলে। সেদিন বিয়ের অনুষ্ঠানে যেমন এই জুটিকে দেখা গেল প্রাণখোলা। কার বিয়ে? না, অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি এখনই ইংলিশ মডেল কন্যাকে শাস্ত্রসম্মতভাবে পাকাপাকি ঘরে তোলেননি। মেলবোর্নে বিয়েটা ছিল সাবেক ইংলিশ ক্রিকেটার দিমিত্রি মাসকারেনহাসের। বন্ধুর বিয়েতে অন্যদের সঙ্গে আমন্ত্রিত হয়েছিলেন ওয়ার্ন-হারলিও। অন্যদের সঙ্গে ওয়ার্ন-হারলিও মাসকারেনহাস ও নববধূ নাডিন টেলরকে নিয়ে জমিয়ে উৎসব করেছেন। কখনো হাতে হাত ধরে, কখনো বা হারলিকে দেখা গেছে কালো শ্যুট পরা ওয়ার্নের বাহুডোরে। ওয়েবসাইট।সেই দ্রাবিড়গত বিশ্বকাপে ছিলেন দলের অধিনায়ক। চার বছর পর এবার যখন নিজেদের মাটিতে বিশ্বকাপ, সেই রাহুল দ্রাবিড় ভারতের দলেই নেই! তাই টেন্ডুলকার-ধোনিদের ব্যস্ততার এই সময়টিই দ্রাবিড়ের অখণ্ড অবসর। মাঠের ব্যস্ততা নেই বলে মনের আনন্দে মিটিয়ে চলেছেন মনের চাওয়া। গত শুক্রবার যেমন মেটালেন এমনই একটা মনের দাবি। কোনো খবরাখবর নেই, ভারতের সাবেক অধিনায়ক অপ্রত্যাশিতভাবে বেঙ্গালুরুর বিমান মহড়ায় গিয়ে হাজির। একা নন, একেবারে সপরিবারে। দ্রাবিড়কে দর্শক হিসেবে পেয়ে অনুপ্রাণিত বৈমানিকেরাও দেখিয়েছেন দুর্লভ সব মহড়া। দ্রাবিড়ও উপভোগ করেছেন। হূদয়গ্রাহী মহড়ার জন্য বৈমানিকদের ভাসিয়েছেন প্রশংসায়। ওয়েবসাইট।