অন্যকলাম
মন্ত্রী-বচনক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নিজের বক্তব্যে সব সময় হাস্যরস যোগ করেন। আধুনিকায়ন শেষে কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্টেডিয়াম ‘উদ্বোধন’ করলেন, এই উপলক্ষকেও তিনি বৃথা যেতে দেননি। লর্ডস দেখে এসে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে সাজাতে চেয়েছিলেন ওভাবেই। কিন্তু তা হয়নি, এটি নিয়েছে ‘ভারতের রেড ফোর্টের’ আদল। এরপর প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বললেন, ‘আমরা মনের মাধুরী দিয়ে আপনার নির্দেশ বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করেছি। একটি স্টেডিয়াম বানানোর জন্য ছয় মাস যথেষ্ট নয়, ৩৬৫ দিন লেগে থাকতে হবে...।’ আপ্লুত মন্ত্রীর কথা, ‘সম্রাট শাহজাহান...আমি বলব... নিজের মেধা দিয়ে ২২ বছরে লাল কেল্লা বানিয়েছেন, আমরা ৯ মাসে বঙ্গবন্ধু স্টেডিয়াম যত দূর সম্ভব আধুনিকায়ন করেছি!’ সম্রাট শাহজাহান লাল কেল্লা বানিয়েছেন! কবে?কলিংউডের দলক্রীড়া প্রতিবেদক কলিংউড, কলিংউড, কলিংউড! আজ থেকে ২০ বছর পর ইংল্যান্ড প্রমীলা ক্রিকেট দলের ১১ ক্রিকেটারের নামের শেষ অংশ এমন হলে অবাক হবেন না। পল কলিংউডেরই তো এমন পরিকল্পনা। দুই মেয়ে শ্যানন ও কিরার পর আবারও মেয়ের বাবা হয়েছেন তিনি। এভাবে চলতে থাকলে ১১ জনের দল পূর্ণ হতে খুব বেশি সময় লাগবে না। সংবাদ সম্মেলনে কাল মজা করে বললেন ‘আমার আবারও মেয়ে হয়েছে। তিন সন্তানই মেয়ে। আশা করছি, ভবিষ্যতে একটি প্রমীলা ক্রিকেট দল গঠন করতে পারব।’ দল তো হলো। কোচ? কোচও কি একজন কলিংউড থাকলে ভালো নয়! কলিংউড নিজেই কোচ হয়ে যেতে পারেন!মশামুক্ত বিশ্বকাপঅন্তত ঢাকায় বিশ্বকাপ হবে মশার কামড়মুক্ত! মশার কামড়ে ঢাকাবাসী অতিষ্ঠ। তাই বলে বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে মশার যন্ত্রণা? এটি সহ্য করা হবে না। বিশ্বকাপ উপলক্ষে ঢাকায় পা পড়বে বিভিন্ন দেশের ক্রিকেটার, ক্রিকেট-সংশ্লিষ্ট কত নামীদামি মানুষের। পার্থক্য বুঝতে না পেরে মশক সমাজ তাদের ওপর হামলে পড়লেও তো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। ঢাকা সিটি করপোরেশন তাই যুদ্ধ ঘোষণা করেছে মশার বিরুদ্ধে। ঢাকার মশককুলকে নিধন করতে সিটি করপোরেশনের বিশেষ বাহিনী মাঠে নামছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন। নালা, ডোবা, ড্রেন মশা মহাশয়রা কোথাও নাকি পালাতে পারবে না। দেখাই যাক কী হয়। এএফপি।