অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবু খুশিপতনের মধ্যেও পেয়েছেন ভালো দিক! বলা হচ্ছে ক্যারোলিন ওজনিয়াকির কথা। ছিলেন এক নম্বরে। সম্প্রতি প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাঁকে দুইয়ে ঠেলে এক নম্বরে উঠে গেছেন কিম ক্লাইস্টার্স। এই অবনমনে ভালো দিক তো দেখছেনই, তাঁর অনুভূতিও খুব একটা বদলায়নি! কোনো গ্র্যান্ড স্লাম না জিতেই উঠেছিলেন এক নম্বরে। এ নিয়ে কত সমালোচনা, কত প্রশ্ন! ওজনিয়াকি তাই বলছেন, ‘এতে অন্তত ওই প্রশ্নটা আর আমাকে শুনতে হবে না; ‘গ্র্যান্ড স্লাম জেতা ছাড়াই এক নম্বর হওয়ার অনুভূতি কেমন?’ তার মানে এই নয়, শীর্ষে ওঠার ইচ্ছেটা মিটে গেছে। ‘এক নম্বর হওয়াটা আসাধারণ এবং আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করব। তবে দুইয়ে থাকাটাও দারুণ’—বলেছেন ওজনিয়াকি। রয়টার্স।পেলের চেয়েও ভালো‘অমুক যেন পেলের মতো’। এমন তুলনাতেও আপত্তি তোলেন ফুটবল রোমান্টিক, বিশেষ করে ব্রাজিল-ভক্তদের। পেলের মতো কেউ হয় না কি! এঁরা শুনলে কষ্ট পাবেন। ওয়েইন রুনি নাকি পেলের চেয়েও ভালো! কদিন আগে ম্যান সিটির বিপক্ষে দুর্দান্ত গোল করেছেন রুনি। পেলে নিজেও ‘বাইসাইকেল কিক’-এর জন্য বিখ্যাত ছিলেন। ১৯৮২ সালে নির্মিত চলচ্চিত্র এসকেপ টু ভিক্টরিতে এমনই একটা কিক নিয়েছিলেন পেলে। ওই ছবিতে অভিনয় করা সাবেক স্কটিশ ফুটবলার জন ওয়ার্কের দাবি, রুনির এই কিকটা নাকি পেলের চলচ্চিত্রে নেওয়া বানানো কিকটার চেয়ে ভালো! ‘মনে আছে ববি মুরের ক্রস থেকে পেলে ওই শটটা নিয়েছিল নির্দেশকের নির্দেশে। কিন্তু রুনি শটটা নিয়েছে প্রচণ্ড চাপের একটি ম্যাচে। তা ছাড়া পেলের প্রতিপক্ষ ডিফেন্ডাররা ছিল স্রেফ অভিনেতা’—ওয়ার্কের ব্যাখ্যা। ওয়েবসাইট।