অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটার নিষিদ্ধআইসিসি বদ্ধপরিকর, বিশ্বকাপ এবার দুর্নীতিমুক্ত হবেই। জুয়াড়িদের বিপক্ষে লাল সংকেত আগেই জারি করা হয়েছে। যদিও গ্রেপ্তারের ভয়ে জুয়াড়িরা হাত-পা গুটিয়ে বসে নেই। প্রস্তুতি নিচ্ছেন গোপন আস্তানায় বসে কাজ চালিয়ে যাওয়ার। এতে জুয়াড়িদের অন্যতম মাধ্যম হতে পারে টুইটার। পরিস্থিতি আঁচ করতে পেরে আইসিসিও নিয়ে রাখল মোক্ষম পদক্ষেপ। বিশ্বকাপে দলগুলোর ক্রিকেটার-কর্মকর্তাদের জন্য টুইটার ব্যবহার নিষিদ্ধ। তবে কোনো দলের ম্যাচ না থাকলে তারা টুইটার ব্যবহার করতে পারবে। আইসিসির এই পদক্ষেপে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের ম্যানেজার স্টিভ বার্নার্ড। গত বছরের আগস্ট থেকেই নিয়মিতই টুইটার ব্যবহার করে আসছেন বার্নার্ড। বেচারাকে এখন ম্যাচ চলার সময় হাত-পা গুটিয়ে বসে থাকতে হবে! এএফপি। বাণিজ্যে বসতে...ভারতীয় সমর্থকেরাই শুধু নয়, বিশ্বকাপে তাদের সঙ্গে ভারতের সমর্থক তারাও। তারা কারা? বিশ্বকাপের বিজ্ঞাপনদাতা, স্পনসর এবং প্রচারস্বত্ব লাভকারীরা। অধিকাংশ বিজ্ঞাপনদাতা, স্পনসর প্রতিষ্ঠানই ভারতভিত্তিক। তবে বিজ্ঞাপনদাতা-স্পনসরদের কাছে বাণিজ্যই লক্ষ্মী। তাই বাণিজ্যিক কারণেই তারা ভারতের সমর্থক। ক্রিকেটে ভারত মানেই বাণিজ্য। কাজেই ভারতের টিকে থাকা মানেই বাণিজ্যের নিশ্চয়তা। আর ছিটকে পড়া মানেই বড় ধরনের ধস। প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ায় যেমনটা ঘটেছিল ২০০৭ বিশ্বকাপে। ভারতীয় সমর্থকদের মতো অবশ্য শিরোপা জয়ের প্রার্থনা তাদের মনের মধ্যে নেই। ১৫ কোটি ডলার মুনাফা অর্জনের লক্ষ্য স্থির করা বিজ্ঞাপনী সংস্থাগুলোর চাওয়া, ভারত যেন শেষ পর্যন্ত টিকে থাকে! পরে শিরোপা কে জিতল আর না জিতল সে নিয়ে থোড়াই কেয়ার! রয়টার্স।