অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোনির স্মৃতিভ্রংশক্রীড়া প্রতিবেদক  শর্টটার্ম মেমরি লস। বলিউড তারকা আমির খান জনপ্রিয় একটি সিনেমায় অভিনয় করেছিলেন এমনই এক রোগীর চরিত্রে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাময়িক স্মৃতিভ্রংশ দেখা দিয়েছিল মহেন্দ্র সিং ধোনিরও। টসের পর উপস্থাপক রবি শাস্ত্রী জানতে চেয়েছিলেন, আজ দলে কে কে নেই। সংশয়গ্রস্ত ধোনির উত্তর, ‘অশ্বিন, চাওলা, কোহলি....আর আর...আরেকজন কে যেন, এই চারজন খেলছে না।’ ধোনি বলতে ভুলে গিয়েছিলেন আশিস নেহরার নাম। আরেকটা ভুল করেছেন ধোনি। কোহলি আসলে খেলেছেন, বাদ পড়েছেন সুরেশ রায়না। ‘ক্যাপ্টেন কুল’ও নিশ্চয়ই উদ্বোধনী ম্যাচের উত্তাপ টের পাচ্ছিলেন! সেই স্নায়ুচাপেই এই গড়বড়! টেন্ডুলকাররা ব্যর্থটেন্ডুলকারদের একটি ব্যর্থ দিন কাটল কাল! শচীন টেন্ডুলকারের দল ভারত জিতল বাংলাদেশের বিপক্ষে। জিতল অর্জুন টেন্ডুলকারের ক্লাব এমআইজি। তবু ব্যর্থ দিন কাটল বাবা-ছেলের! ব্যাট হাতে বাবা শচীন আর ছেলে অর্জুন, দুই টেন্ডুলকারই ছিলেন ম্লান। বাংলাদেশের বিপক্ষে ভারতের ৪ উইকেটে করা ৩৭০ রানে বড় টেন্ডুলকারের অবদান মাত্র ২৮। আর মুম্বাইয়ের ক্যাডেন্স ট্রফি অনূর্ধ্ব-১৩ প্রতিযোগিতায় ছোট টেন্ডুলকারের এমআইজি জিতলেও সে করেছে মাত্র ৫ রান। অথচ দুটি ম্যাচের আগেই দুই টেন্ডুলকারকে নিয়েই ছিল মানুষের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা মেটাতে পারেননি বাবা আর ছেলে। ওয়েবসাইট। বাবা সোয়ানবিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের অংশ নন গ্রায়েম সোয়ান। প্রস্তুতি ম্যাচ খেলবেন কী করে? তিনি তো বাংলাদেশেই আসেননি! প্রথম সন্তানের বাবা হওয়ার আনন্দ উদ্যাপন করার এই সময়ে প্রস্তুতি ম্যাচ খেলার সময় আছে কই? বৃহষ্পতিবার বাবার হওয়ার পর উচ্ছ্বসিত সোয়ান বলছেন, ‘এটি আমাদের জন্য অবিশ্বাস্য স্মরণীয় একটি দিন। আমরা দুজন খুবই আনন্দিত এবং গর্বিত বাবা-মা।’ স্ত্রী সারাহ ও ছেলে উইলফ্রেড দুজনই সুস্থ। স্ত্রী-সন্তানের সঙ্গে চমত্কার সময়টা উপভোগ করে বেশ দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন সোয়ান। ৩১ বছর বয়সী স্পিনারের কাছে আরও সুখবর আছে। মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ-সংক্রান্ত একটা মামলা চলছিল অনেক দিন ধরেই। বুধবার তা থেকেও রেহাই পেয়েছেন। ওয়েবসাইট। গায়ক মাঞ্জরেকার‘আমার বেলা যে যায়, সাঁঝবেলাতে’ প্রেসবক্সে হঠাত্ এ গান শুনে চমকে উঠলেন ঢাকা আর কলকাতার সাংবাদিকেরা! কিশোর কুমারের কণ্ঠ! পরক্ষণেই ভুল ভাঙল। খাঁটি বাংলা উচ্চারণে রবীন্দ্রসংগীত গাইছিলেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। এতেই শেষ নয় আরও গেয়েছেন, ‘মায়া বন বিহারিণী হরিণী’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে’। বাংলা না জেনেও কী করে বাংলায় গান গাইতে পারলেন? ‘আমি বাংলা জানি না, তবে সিডি আর ক্যাসেটে কিশোর কুমারের গানগুলো শুনে শুনে শিখেছি। উনি আমার প্রিয় শিল্পী।’ বোঝাই যাচ্ছে ধারাভাষ্য ছেড়ে দিলে খুব একটা ক্ষতি হবে না তাঁর, শিল্পী হিসেবে ভালোই করবেন তিনি। ওয়েবসাইট।