অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনে লাগামছেলেমেয়েদের পরীক্ষা থাকলে অনেক অভিভাবকই টিভি দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কেব্ল সংযোগও বিচ্ছিন্ন করে দেয় কেউ কেউ। কিন্তু যত বড় পরীক্ষাই থাকুক, বিশ্বকাপ তো আর মিস করা যায় না। সন্তানদের দাবির মুখে তাই টিভি আইন শিথিল করতে বাধ্য হয়েছে ভারতের অনেক অভিভাবক। ‘শুধু ভারতের খেলা দেখব’, অথবা ‘খেলার দিন ভোরে উঠেই পড়া শেষ করব’—মা-বাবার সঙ্গে এমন চুক্তিও করেছে ছেলেমেয়েরা। টিভি দেখার স্বাধীনতা দিয়ে মা-বাবারাও আস্থা রাখছেন সন্তানদের ওপর। তাঁরা আশা করছেন স্বাধীনতার অপব্যবহার করা হবে না। আর তাই কেটে দেওয়া কেব্ল সংযোগ আবার চালু হয়েছে। বিশ্বকাপ বলে কথা। খেলা নিজেদেরও তো দেখতে ইচ্ছে করে! ওয়েবসাইট।সিমোনের ‘লাভ’ইংরেজি শব্দ ‘লাভ’ এর বাংলা অর্থ ভালোবাসা। শেন ওয়ার্নের সঙ্গে ‘লাভ’ এখন আর নেই সিমোনের। তবে এলিজাবেথ হার্লি আর ওয়ার্নের সম্পর্কের গোপন কাহিনি ফাঁস করলে ভালো ‘লাভ’ হবে সাবেক ওয়ার্ন-পত্নীর। তেমন কিছু না, শুধু ওই কাহিনিটা বলতে হবে এক সাক্ষাৎকারে, ওতেই পাবেন ৮০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৫৭ লাখ! অথচ এর আগে অনেক অনুরোধেও মুখ খুলতে রাজি হননি, মুখ খুললে কেমন ‘লাভ’ হতে পারে, এবার তো ভালোই বুঝলেন সিমোন। আর তাই মত বদলেছেন, টাকায় কী না হয়! ওয়েবসাইট। অবহেলাকানাডা-শ্রীলঙ্কা ম্যাচে কানাডা কি ভালো খেলেছে? দুর, স্রেফ খড়কুটোর মতো উড়ে গেছে। তা খারাপ তাদের খেলারই কথা। তবে কাল খারাপ খেলার পেছনে দলীয় দুর্বলতার বাইরেও ছিল আরেক কারণ। অনুশীলন ছাড়া কি ভালো খেলা যায়? পরপর দুই দিন তাদের ঠিকমতো অনুশীলন করতে দেওয়া হয়নি। মাঠে অনুশীলন করছিল স্বাগতিক শ্রীলঙ্কা। দীর্ঘ দুই ঘণ্টা অপেক্ষার পর অনুশীলনের সুযোগ পায় কানাডা। কিন্তু মাত্র ৪৫ মিনিট অনুশীলনের পরই চলে যেতে বলা হয় তাদের। মাঠের কর্মীরা নেটও সরিয়ে ফেলেন। চরম অসহযোগিতায় ক্ষুব্ধ কানাডার শ্রীলঙ্কা কোচ পুবুদু। এ ঘটনায় কী বুঝলেন? দুর্বলেরা সবখানেই অবহেলিত! ওয়েবসাইট।মুঠোফোন নিষিদ্ধএটা করা যাবে না, ওটা করা যাবে না, বিশ্বকাপে দর্শকদের কত নিষেধাজ্ঞা! এবার সেই তালিকায় যুক্ত হলো মুঠোফোন। না, সব দর্শকের আঁতকে ওঠার কারণ নেই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দেখতে টিকিট কাটা দর্শকদের জন্যই শুধু অপেক্ষা করছে দুঃসংবাদটা। ৩২ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ফাইনালসহ বিশ্বকাপের তিনটি ম্যাচ হবে, আর এই ম্যাচগুলোয় দর্শকেরা মুঠোফোন নিয়ে সম্ভবত মাঠে যেতে পারবেন না। এখন ওই দর্শকদের মোবাইল বন্ধ করে যোগাযোগহীন জীবনের সঙ্গে অভ্যস্ত হওয়া উচিত! ওই তিন ম্যাচে মাঠে মুঠোফোন নিষিদ্ধ করতে যাচ্ছে মুম্বাই পুলিশ। কারণ, অবশ্যই নিরাপত্তা। মুম্বাইয়ের সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা আপনি ভুলে গেলেও মুম্বাই পুলিশ তো আর ভুলে যায়নি! ওয়েবসাইট।