অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার দেহরক্ষীওনিরাপত্তা নিয়ে খুব কড়াকড়ি এবারের বিশ্বকাপে। খেলোয়াড়দের দেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা। সাধারণ নিরাপত্তার পাশাপাশি রাস্তাঘাটের ট্রাফিকের নিয়ন্ত্রণ এখন পুলিশের হাতে। কিন্তু এতেও খুশি নয় আইসিসি। চায় আরও নিরাপত্তা। খেলোয়াড়দের নিরাপত্তা আরও বাড়াতে কর্তৃপক্ষের কাছে ব্যক্তিগত দেহরক্ষী চেয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ব্যাপারটা চিরন্তন সেই প্রবাদ মনে করিয়ে দেয়, ‘এ জগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি...’। মুম্বাই আর নাগপুরের ম্যাচগুলোর জন্যই শুধু এ প্রস্তাব। কিন্তু মহারাষ্ট্র সরকার সাফ জানিয়ে দিয়েছে, অতিরিক্ত নিরাপত্তার জন্য আলাদা খরচ দিতে হবে আইসিসিকে। বিনা পয়সায় এত নিরাপত্তা দিতে রাজি নয় মহারাষ্ট্র সরকার। পিটিআই।সুখবরমাঠে দর্শক টানতে অবশেষে রণে ভঙ্গ দিল শ্রীলঙ্কা সরকার। বাদ্যযন্ত্র নিয়ে খেলা দেখা যাবে না—এ ঘোষণা থেকে সরে এসে ক্রীড়ামন্ত্রী মাহিন্দনন্দ আলুথগামাগে বলেছেন, ‘ঢাকঢোল ছাড়া কোনো ম্যাচ হয় নাকি? বাদ্যযন্ত্রহীন ম্যাচ মানে এমন একটি হোটেলে থাকা, যেখানে বেশির ভাগ প্রিয় খাবারই পাওয়া যায় না!’ পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত, জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। তাঁর কথা, বিশ্বকাপের মাঠে বাদ্যযন্ত্র নিয়ে ঢোকার ওপর বাধা তুলে নেওয়া হয়েছে। আজ হাম্বানটোটায় পাকিস্তান-কেনিয়া ম্যাচেই দর্শকেরা এই সুযোগ পাবে। এ ছাড়া মাঠে দর্শক টানতে কিছু ম্যাচের টিকিটের দামও তো অর্ধেকের বেশি কমিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। রয়টার্স।স্টাম্পির আদরচোখেমুখে দুষু্বমি। সারাক্ষণ ব্যাট-বল হাতে ছোটাছুটি। এবারের বিশ্বকাপের মাসকট ‘স্টাম্পি’ও ১০ বছরের একটি শিশুর মতোই দুষু্ব আর আদুরে। শোপিস হিসেবে এটি এখন মহা কাঙ্ক্ষিত এক বস্তু। শোকেসে তোলার জন্য রীতিমতো লাইন পড়ে গেছে। এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিম্বা টয়েস ইন্ডিয়া জানিয়েছে, শুধু ভারতের জন্যই তৈরি করা হয়েছে এক লাখ ৬০ হাজার স্টাম্পি। এক-তৃতীয়াংশ এরই মধ্যে বিক্রি সারা। মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়েছে, তাতে বাকিগুলোও দ্রুতই বিক্রি হয়ে যাবে। ৭, ১০, ১৭ ও ২৪ ইঞ্চি উচ্চতার উজ্জ্বল নীল রঙের স্টাম্পিগুলো তৈরি করা হয়েছে চীনে। ভারত বিশ্বকাপ জিতলে স্টাম্পির ‘বিজয়ী সংস্করণ’ও তৈরি করবে সিম্বা টয়েস। স্টাম্পির কপাল বটে! ওয়েবসাইট।