অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ গাননিষেধাজ্ঞার মিছিল চলছে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের ভেন্যুগুলোয় ঢোল, বোতল, ব্যানার, পোস্টার নিষিদ্ধ করার পর এবার নিষিদ্ধ হলো বিশ্বকাপের গান। তা-ও নিষিদ্ধ করেছেন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষে। সিংহলিজ ও তামিল ভাষায় গাওয়া একটি গানে নাকি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হেয় করা হয়েছে, তাই সেটি নিষিদ্ধ করা হয়েছে রাষ্ট্রপতির আদেশে। গানের কথাকে আপত্তিকর বলে সব রেডিও-টিভি থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন তিনি। ‘উগ্র’ গানটিতে বলা হয়েছে অস্ট্রেলিয়া পরিণত হবে পাখির খাবারে, আর নিউজিল্যান্ডের চোয়াল ভেঙে যাবে। ভূমিকম্পের কারণে এমনিতেই নিউজিল্যান্ডের মানুষ বিষণ্ন। তার ওপর কিউই দলের কানের কাছে যদি ‘তোমাদের চোয়াল ভেঙে দেব’ টাইপের গান বাজানো হয়, কেমন লাগে! ওয়েবসাইট।উল্লসিত বাটসুখবর শব্দটা বিলুপ্তই হয়ে যাচ্ছিল সালমান বাটের জীবনের অভিধানে। গত তিন মাসে কোনো সুখবর পাননি। স্পট ফিক্সিংয়ের দায়ে বিশ্বকাপের ঠিক আগেই ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। তবে সুখবর একটা পেয়েছিলেন। স্থানীয় টিভি চ্যানেল বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব দিয়েছিল বাটকে। ধারাভাষ্য দিয়েই বিশ্বকাপে খেলার দুঃখ ভুলতে চেয়েছিলেন সদ্য সাবেক হওয়া পাকিস্তানি অধিনায়ক। কিন্তু সেখানেও বাগড়া দেয় আইসিসি। নিষেধাজ্ঞার সীমাটা ধারাভাষ্য পর্যন্ত বিস্তৃত করারই পরিকল্পনা ছিল তাদের। শেষে বিশ্বকাপে উর্দু ভাষায় পাকিস্তানি চ্যানেল ফাইভের ধারাভাষ্য দেওয়ার অনুমতি পেয়েছেন বাট। দীর্ঘদিন পর একটা সুখবর শুনে আনন্দে ভাসছেন তিনি, ‘ধারাভাষ্যকার হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছি, আমি খুবই আনন্দিত!’ এএফপি।জহিরের পশুপ্রেমমাঠে বাঘের মতো হুংকার ছাড়েন। কিন্তু মাঠের বাইরে বাঘের জন্য মন কাঁদে জহির খানের। তা না হলে কি আর আস্ত একটা বাঘকেই ‘পোষ্য’ নিয়ে নেন ভারতীয় পেসার? ভাবছেন, বাড়িতে বাঘ পুষবেন জহির? না বাড়িতে চিড়িয়াখানা বানাবেন না। ভারতের মহিশুরের জয়াচামারাজেন্দ্রা চিড়িয়াখানায় আট বছর বয়সী পুরুষ বাঘ ব্রহ্মাকে লালন-পালনের সব ব্যয়ভার নিজের কাঁধে নিলেন জহির খান। এ জন্য এক বছরে তাঁকে এক লাখ টাকা দিতে হবে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। এর আগে একই পার্ক থেকে সাবেক স্পিনার অনিল কুম্বলে পোষ্য নিয়েছিলেন একটি জিরাফ। আরেক স্পিনার জাভাগাল শ্রীনাথ নিয়েছিলেন চিতাবাঘ। ভারতীয় ক্রিকেটাররা আগে থেকেই পশুপ্রেমী! ওয়েবসাইট।