অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লার্কের দোষঅনেক দিন থেকেই বড় রান পাচ্ছিলেন না। সমালোচনা কম শুনতে হয়নি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিফটি করে ফর্মে ফিরেছেন মাইকেল ক্লার্ক। কিন্তু সমালোচনার তীর এবার অন্যদিকে বাঁক নিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫ বলে ৫৮ রান করেও অস্ট্রেলীয় সহ-অধিনায়ককে শুনতে হচ্ছে সমালোচনা—ইনিংসে চার মেরেছেন মাত্র চারটি। এক-দুই রানের ওপরই মূলত খেলেছেন। মাত্র ১৪ বলে রান পাননি। এ অবস্থায় নিজের পারফরম্যান্সে সন্তুষ্টই ক্লার্ক। এক-দুই রান নিয়েই নাকি খেলার পরিকল্পনা ছিল তাঁর। চার-ছয় মারার কাজটা সতীর্থদের ওপরই ছেড়ে দিয়েছিলেন! ওয়েবসাইট।শ্রীশান্তকে সমর্থনব্যাটসম্যানের দিকে তেড়ে যাওয়া, এটা-সেটা বলে ঝামেলায় না জড়ালে মনে হয় তাঁর ভালো লাগে না! এসব নিয়ে হরভজনের হাতে চড়ও খেয়েছেন। সতর্কবাণী, সমালোচনা কত কী হজম করতে হয়েছে! কিন্তু নিজেকে বদলাননি শ্রীশান্ত। ভারত অধিনায়ক ধোনিও এসব নিয়ে বিরক্ত। তবে বিশ্বনাথন আনন্দ বোধ হয় ব্যাপারটা উপভোগই করেন। তাই স্বদেশি বিশ্বসেরা দাবাড়ু চান না, শ্রীশান্তের আগুন মেজাজে পানি ঢালতে। সাফল্য পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সূত্র নেই, বলছেন আনন্দ, ‘আমার মন যেটা চায় সেটাই আমি করি। আমার মনে হয়, শ্রীশান্তও তাই করে। সবাইকে একই সূত্র অনুসরণ করতে হবে, এমন কথা নেই।’ আনন্দের সমর্থন পেয়ে কি আরও আগ্রাসী হবেন শ্রীশান্ত? রয়টার্স। আইসিসিতে কসাই!আইসিসিতে নাকি কসাইরাও আছেন, আর তাঁরা দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীতটাকে কেটে কেটে কিমা বানিয়েছেন! দক্ষিণ আফ্রিকার সমর্থকদের দাবি এ রকমই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীতের পুরোটা বাজানো হয়নি। দক্ষিণ আফ্রিকান সমর্থকদের কথা—গানটাকে কসাইয়ের মতো নির্দয়ভাবে কেটেকুটে ছোট করে ফেলা হয়েছে। খেলোয়াড়েরা যখন কণ্ঠ মেলাচ্ছিলেন তাঁদের জাতীয় সংগীতের সঙ্গে, হোঁচট খাচ্ছিলেন বারবার। হঠাৎ করে থেমে যাচ্ছিল গান, শুরু হচ্ছিল আরেক জায়গা থেকে! এক দক্ষিণ আফ্রিকান তো রেগেমেগে তাঁর টুইটারে লিখেছেন, ‘ব্যাপারটা এমন যে, বিশ্বকাপকে বিরক্তিকর করে তুলেও ক্ষান্তি নেই, তাই আমাদের জাতীয় সংগীত কাটাকুটি করা হলো।’ আইসিসি অবশ্য বলেছে সমস্যাটা ছিল রেকর্ডিংয়ের। এএফপি।