অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চল চল চলক্রীড়া প্রতিবেদক  টস হয়ে গেছে। পুরো স্টেডিয়াম অধীর অপেক্ষায় তামিম-ইমরুলের নামার অপেক্ষায়। যেন তর সইছে না কারও। ওই তো নেমে পড়লেন...না, কোথায় তামিম, কোথায় ইমরুল; এরা যে একঝাঁক পুলিশ! এক লাইনে দাঁড়িয়ে ‘চল চল চল’ ভঙ্গিতে শুরু করে দিল মার্চ পাস্ট। পুলিশ দিবস নাকি? সবার মধ্যে কৌতূহল। আসল কারণ খোলাসা হলো একটু পর। মাঠে উইকেটের চারধারে দণ্ডায়মান চার পুলিশকে বরণ করে মাঠ থেকে বের করে নিয়ে আসতেই এই উদ্যোগ। ততক্ষণে ঢুকে পড়েছেন সব খেলোয়াড়। উইকেটে দুই ব্যাটসম্যান। বোলিং মার্কে বোলার। অপেক্ষা? না, প্রথম বল হওয়ার জন্য নয়, পুলিশ দলের মাঠ থেকে বেরোনোর। বয়কটের ব্যাটিং‘খাবার বহন করা নিষেধ’ পুলিশের এমন নিষেধাজ্ঞা সত্ত্বেও জেফরি বয়কটের স্যান্ডউইচ নিয়ে যাওয়াটা ঠিক হয়েছে? বয়কট অন্তত ব্যাট করলেন নিজের হয়েই। ক্যানসারের আতঙ্কে ভুগছেন বলে ভারতীয় খাবার খাওয়া যখন নিষেধ, জীবন বাঁচাতে তাঁকে তো অন্য খাবারই খেতে হবে—বয়কটের যুক্তি। ঘটনাটা পরশু দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের সময়। নির্দেশ ছিল বাইরের খাবার স্টেডিয়ামে ঢুকতে দেওয়া যাবে না। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে নিয়োজিত পুলিশ সদস্যরা আটকে দিলেন খাবার বহনকারী সব গাড়ি। সঙ্গে করে স্যান্ডউইচ নিয়ে আসায় আটকে দেওয়া হয় বিখ্যাত ধারাভাষ্যকারকে। পরে আইসিসির এক কর্তা এসে স্যান্ডউইচসহ বয়কটকে নিয়ে যান ভেতরে।হয়রানিসাংবাদিকদের চাহিদার যেন শেষ নেই। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের। বেঙ্গালুরুর এই ম্যাচের আগে সাক্ষাৎকারের জন্য ভারতের খেলোয়াড়দের ফোনের পর ফোন, এসএমএসের পর এসএমএস পাঠিয়েই যাচ্ছেন সাংবাদিকেরা। তাঁরা সাক্ষাৎকারই দেবেন, নাকি ক্রিকেটে মনোযোগ দেবেন? বিরক্ত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তুলে বসলেন ভারতীয় ক্রিকেটাররা। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ, ফোনের পর ফোন, এসএমএস পাঠিয়ে হয়রানি করছেন তাঁদের। ‘ফোন-এসএমএস পাঠিয়ে সাংবাদিকেরা অনবরত খেলোয়াড়দের সঙ্গে কথা বলার অনুরোধ করেই যাচ্ছেন। এতে ক্রিকেটারদের মনোযোগ নষ্ট হচ্ছে’—বলেছেন বিসিসিআইয়ের সচিব এন শ্রীনিবাসন। এএফপি।