অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর নাম নিরাপত্তাআইন সবার জন্যই সমান। বইয়ের পাতার নীতিবাক্যটা দিল্লি পুলিশ প্রমাণ করে চলেছে দারুণ সততার সঙ্গে! ফিরোজ শাহ কোটলায় দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে স্যান্ডউইচ নিয়ে যাওয়ায় বিখ্যাত ধারাভাষ্যকার জেফরি বয়কটকে নিরাপত্তাকর্মীরা আটকে দেন, এটা আগের খবর। আইসিসির আরও অনেক কর্মকর্তার সঙ্গে সেদিন তাঁরা গেটে আটকে দিয়েছিলেন হারুন লরগাতকেও। আইসিসির প্রধান নির্বাহীর পরিচয়পত্র থাকলেও তাতে দিল্লি কর্তৃপক্ষের অনুমোদন ছিল না। পাক্কা ৪০ মিনিট বাইরে দাঁড়িয়ে থাকতে হয় লরগাতকে। অবশেষে তাঁকে ভেতরে নিয়ে যান দিল্লি ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুনীল দেব। আইসিসির প্রধান নির্বাহীর সঙ্গে এমন আচরণ! সুনীল দেবের উত্তর, ‘যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত। লরগাত তো আর শচীন টেন্ডুলকার নন।’ ওয়েবসাইট।বেকার ম্যারাডোনাইংলিশ ক্লাব ওয়েস্টহাম, চীন, ইরান—ম্যারাডোনার কোচ হওয়া নিয়ে কত নামই না বাতাসে ভাসে। গুঞ্জন আবার উসকে দেন ম্যারাডোনা নিজেও। কিন্তু তিনি এখনো বেকার ঘুরে বেড়াচ্ছেন। যদিও কোচ হওয়ার ইচ্ছাটা এখনো প্রবল। আর্জেন্টিনার সাবেক এখন কোচ বলছেন, তিনি কাজ করতে চান স্পেনে! ‘আমার ইচ্ছাটা অক্ষতই আছে। আমি হিসাব কষেই বলছি আমি কাজটা করব স্পেনে’—স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছেন ম্যারাডোনা। আগের সব গুঞ্জনই কি মিথ্যা ছিল? উত্তর ম্যারাডোনাই দিয়েছেন, ‘২০১০ বিশ্বকাপের পর আমি দুই থেকে তিনটি আকর্ষণীয় প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো আমার উপযোগী মনে হয়নি। আমি ধন্যবাদের সঙ্গে (ক্লাবগুলোকে) বলে দিয়েছি, এটা সঠিক সময় নয়।’ তা হলে তাঁর সঠিক সময় কখন? এএফপি। স্টাম্পি নাচদুষ্টু চাহনি, মায়াবী চেহারা—বিশ্বকাপের মাসকট স্টাম্পির অনেক গুণই বিশ্বকাপ আঙিনায় প্রকাশিত। তবে আসল গুণটা এত দিন অজানাই ছিল। সব বলেই ছক্কা হাঁকাতে অভিলাষী এই হস্তিশাবকও নাচতে জানে! বাংলাদেশ-ভারতে বসবাসরত হস্তিশাবকদের কথা অবশ্য বলা যায় না। তবে শ্রীলঙ্কায় আবাস গড়া স্টাম্পিরা নৃত্যে পারদর্শী। আর এটা জানতে পেরে স্থানীয় আয়োজকেরাও শ্রীলঙ্কার স্টেডিয়াম-বিমুখ ক্রিকেটপ্রেমীদের মাঠে টানতে হাতে নিয়েছে দারুণ এক পরিকল্পনা। মাঠে ব্যাটে-বলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাঁকে ‘বিশেষ আকর্ষণ’ হিসেবে নৃত্য পরিবেশন করবেন স্টাম্পি মহাশয়রাও! শুধু তা-ই নয়, খেলা দেখতে আসা দর্শকদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও থাকবে। ওয়েবসাইট।