অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ডারসনের চোখেঅ্যাজুডিকেটরদের বিচারে ভারত-ইংল্যান্ড ম্যাচে সেরা অ্যান্ড্রু স্ট্রাউস। কিন্তু জেমস অ্যান্ডারসন বিচারক হলে ম্যান অব দ্য ম্যাচ ট্রফিটা উঠত টিম ব্রেসনানের হাতে। কী দুর্দান্ত বোলিংটাই না করেছেন পরশু ব্রেসনান! ৪৮ রানে ৫ উইকেট নিয়ে ভারতের লেজ গুটিয়ে দিয়েছেন তো এই ইংলিশ পেসারই। নিজের টুইটারে তাই অ্যান্ডারসন প্রশংসা করে লিখেছেন, ‘আমি গত রাতে খুবই ক্লান্ত ছিলাম। তাই ভালো বল করতে পারিনি। ম্যাচে আমার চেয়ে ব্রেসই দারুণ বল করেছে। ৫ উইকেট পাওয়ার জন্য ওরই ম্যাচসেরা হওয়া উচিত ছিল।’ গত পরশুই আবার ২৬তম জন্মদিন ছিল ব্রেসনানের। ব্রেস জন্মদিনে পুরস্কারটা পাননি বলে খারাপ লাগছে অ্যান্ডারসনের! এএফপি।আবার বাবাফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সুখবর মেলেনি। চ্যাম্পিয়নস লিগের পর স্প্যানিশ লিগের গত ম্যাচেও ড্র করেছে তাঁর দল। কিন্তু ব্যক্তি রোনালদোর জন্য সুখবর আছে। আবারও বাবা হচ্ছেন রিয়ালের এই উইঙ্গার। তাঁর প্রেমিকা ইরিনা শায়াক মা হচ্ছেন বলে পাকা খবর দিয়েছে এই দুজনের ঘনিষ্ঠ এক সূত্র। এর আগে গত জুনে রোনালদো নিজেই জানান, তিনি পুত্রসন্তানের জনক। ছেলের মায়ের নাম অবশ্য এখনো জানা যায়নি। তবে ওই পুত্রের প্রতি রোনালদোর ভালোবাসা দেখেই নাকি ইরিনা সন্তান নিতে আগ্রহী হন। শিগগিরই এই দুজন বিয়েও করতে যাচ্ছেন। ওয়েবসাইট।ইউক্রেনে ম্যারাডোনা!একটা চাকরি দরকার তাঁর। কিন্তু জনে জনে গিয়ে ডিয়েগো ম্যারাডোনা তো আর বলতে পারেন না, ‘আমাকে কোচ বানাও।’ ইংল্যান্ডের কোনো এক ক্লাবের সঙ্গে আলাপ করতে ফেব্রুয়ারিতে সেখানে যাওয়ার কথা ছিল। সেই ফেব্রুয়ারি কাল পার হয়ে গেল। এরই মধ্যে জানিয়েছেন তিনি কোচ হতে চান স্পেনের কোনো দলের। বোঝা গেল, ইংল্যান্ডের ক্লাবটির সঙ্গে আলাপ জমেনি। তবে হতাশ হওয়ার কিছু নেই। কোচ হওয়ার ভালো প্রস্তাব পেয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাঁকে কোচ হিসেবে পেতে চায় ইউক্রেন। শেভচেঙ্কোর দলের কাছ থেকে লোভনীয় প্রস্তাবই নাকি পেয়েছেন। ভালো প্রস্তাব, যেনতেন একটা দলের দায়িত্ব নিয়ে নিজের ভাবমূর্তির বারোটা তো বাজানো যায় না! ওয়েবসাইট।