অন্যকলাম
অটোগ্রাফের নেশা১২ বছর শিক্ষকতা করলে হয়ে যান দক্ষ শিক্ষক। ১২ বছর হাল চাষ করলে অভিজ্ঞ কৃষক। তেমনি ১২ বছর অটোগ্রাফ সংগ্রহ করে বেড়ালে দক্ষ অটোগ্রাফশিকারি। তা-ই যদি হয়, তাহলে সান্তোস চ্যাপেকারকে কোন মাপকাঠিতে তুলবেন? ভারতের এই ভদ্রলোক ভিআইপিদের দ্বারে দ্বারে ঘুরে অটোগ্রাফ সংগ্রহ করে যাচ্ছেন ৪৩ বছর ধরে! সেই যে কলেজজীবনে ভারতীয় সাবেক ক্রিকেটার অজিত ওয়াদেকারের হাত থেকে পুরস্কার নিতে গিয়ে অটোগ্রাফ নেওয়া। সেই শুরু, এখনো চলছে। এ পর্যন্ত মহারাষ্ট্রের এই সই-শিকারি মোট অটোগ্রাফ সংগ্রহ করেছেন সাড়ে পাঁচ হাজার! এর মধ্যে ক্রীড়াঙ্গনের তারকাদেরই সই আছে দুই হাজার। ক্রিকেট, টেবিল টেনিস, লন টেনিস—সব ধরনের খেলোয়াড়ের অটোগ্রাফই আছে সংগ্রহশালায়। ওয়েবসাইট।মুখ বন্ধআইসিসির মহাব্যবস্থাপক। মস্ত বড় পদ। তাই বলে ডেভ রিচার্ডসন বিদ্রূপ করে মহেন্দ্র সিং ধোনিকে আইন পড়তে বলবেন! রিচার্ডসনের এই ‘স্পর্ধা’ বিসিসিআই মুখ বুঝেই বা সহ্য করবে কেন? সঙ্গে সঙ্গে কড়া এক ধমক দিয়ে বসল বিসিসিআই। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বরাবর কড়া ভাষায় চিঠি লিখেছেন বিসিসিআই সচিব এন শ্রীনিবাসন। বক্তব্যের সারমর্ম, রিচার্ডসন যেন মুখ বন্ধ রাখেন। ইংল্যান্ড ম্যাচ শেষে ধোনি বলেছিলেন, ‘আমি বলতে চাই, বিচার হয় মানুষ করুক না হয় যন্ত্র।’ প্রায় সঙ্গে সঙ্গেই রিচার্ডসন জবাব দেন, ধোনি যেন ইউডিআরএসের নিয়মটা পড়ে দেখেন। ভারতের টাকার জোরটা হয়তো রিচার্ডসন মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন। ওয়েবসাইট।চাওয়ার কিছু নেইইংল্যান্ড-বধ এখন অনেক বড় স্বপ্ন দেখাচ্ছে আইরিশদের। প্রথম ম্যাচেও তো একটু জন্য জয় ফসকে গেছে হাত থেকে। এভাবে খেলতে থাকলে এবারও শেষ আটে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখাই যায়। যদি পূরণ না হয় সেই স্বপ্ন? যদি আর একটি ম্যাচও না জেতে আয়ারল্যান্ড? তাতেও ক্ষতি নেই! আগামী এক শ বছর গল্প করার রসদ যে পেয়ে গেছে আইরিশরা! ‘চিরশত্রু’ ইংলিশদের বিপক্ষে জয় বলে কথা। বেঙ্গালুরুতে পরশু সংখ্যালঘু আইরিশ সমর্থকদের একজনের মন্তব্য, ‘আরে মশাই, এই জয় তো ইংলিশদের বিপক্ষে, নাকি!’ ওয়েবসাইট।শেষের আগেএ যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞা—শেষ হইয়াও হইল না শেষ! রোনালদো তাঁর ক্যারিয়ার শেষের ঘোষণা দিয়ে দিয়েছেন বেশ কয়েক দিন আগেই। কিন্তু আবার মাঠে নামছেন দ্য ফেনোমেনন। খেলবেন ব্রাজিলের হয়ে রোমানিয়ার বিপক্ষে। খবরটি দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। না, অবসর ভেঙে আবার ফুটবলে ফিরছেন না । বিশ্বকাপের সর্বাধিক গোলের মালিক ও তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়কে আনুষ্ঠানিক বিদায় জানাতেই রোমানিয়ার বিপক্ষে সাও পাওলোতে প্রীতি ম্যাচের আয়োজন করেছে সিবিএফ। এর পর মনে হয় শেষ! ওয়েবসাইট।