অন্যকলাম
আকমলের দাবিপাকিস্তানি ক্রিকেটারদের ছায়াসঙ্গী হয়ে আছে বিতর্ক। অন্য অনেকের সঙ্গে এই দলে উইকেটরক্ষক কামরান আকমলের নামও যুক্ত হয়েছিল। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাইক হাসির ক্যাচ ফেলেছিলেন। তাও একবার নয়, পরপর তিনবার! তিনবার জীবন পেয়ে সেঞ্চুরি করেছেন হাসি। ক্যাচ ফেলায় সমালোচনার ঝড় উঠেছিল আকমলকে নিয়ে। অনেকেই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন, ইচ্ছে করেই নাকি হাসির ক্যাচ ফেলেছেন তিনি! সে যা-ই হোক, এত দিন পর মুখ খুললেন ২৯ বছর বয়সী আকমল। ‘ইচ্ছে করে ক্যাচ ফেলিনি’—দাবি তাঁর। এই কথা বলে কি নিজের কথা সবাইকে বিশ্বাস করাতে পারছেন আকমল? ওয়েবসাইট।হাসির পক্ষে হাসিনিজে বিশ্বকাপ খেলছেন। কিন্তু বড় ভাই দল থেকে বাদ পড়েছেন, যা নিয়ে আছে বিতর্ক। বড় ভাই মাইক হাসিকে নিশ্চয়ই মিস করছেন ডেভিড হাসি? কিন্তু তাঁর কিছু করার নেই। ছোট ভাই হিসেবে শুধু সমব্যথীই হতে পারেন। আর জানতে পারেন ভাইয়ের সর্বশেষ অবস্থা। ডেভিড সেটিই জানিয়েছেন, ‘বিশ্বকাপ খেলার জন্য মরিয়া হয়ে আছে মাইক। আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হলে অবশ্যই মাইককে দলে নিতাম।’ মাইকের বিশ্বকাপে খেলার একটা সম্ভাবনা তৈরি করে দিয়েছে পেসার ডগ বলিঞ্জারের চোট। তাঁর জায়গায় মাইক হাসিকে দলে নেওয়ার পক্ষে-বিপক্ষে এখন অস্ট্রেলিয়ায় তুমুল বিতর্ক। সেটিকে এক পাশে রেখে ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছেন চোট থেকে সেরে ওঠা মাইক হাসি। ওয়েবসাইট। কুম্বলে বিতর্ককর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি—ক্যারিয়ার শেষে নতুন ইনিংস শুরু করেছিলেন অনিল কুম্বলে। কিন্তু অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন কুম্বলের এই পদে আসা নিয়ে। নিয়ম অনুযায়ী ক্রিকেট থেকে অবসর নেওয়ার দুই বছর পর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য হওয়া যাবে না। ব্যতিক্রম কুম্বলে। তাই কুম্বলের সদস্যপদ ‘অবৈধ’ বলে অভিযোগ তুলেছিলেন ওই কর্মকর্তা। কিন্তু কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে কিংবদন্তি লেগ স্পিনারকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই বলে মনে করছেন অনিল কুম্বলে। এখানেই শেষ নয়, বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। ওয়েবসাইট।