অন্যকলাম
গরিবের বন্ধুইউডিআরএস বা রেফারেল পদ্ধতি নিয়ে ভারতীয়দের ঘোর আপত্তি। আবার পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির মতো অনেকেই এই প্রযুক্তির ভক্ত। জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরাও আফ্রিদিদের দলে। যদিও বিশ্বকাপে ব্যাটসম্যান চিগুম্বুরার রেফারেল অভিজ্ঞতা হতাশাজনক। পরশু নিউজিল্যান্ড ম্যাচে তিনি ড্যানিয়েল ভেট্টোরির বলে এলবিডব্লু। রেফারেল নিলেও ২.৫ মিটারের বাইরে বলে আম্পায়ার মারিয়াস এরাসমাসের সিদ্ধান্তই বহাল থাকে। এমন হতাশার পরও রেফারেলকে সমর্থন করছেন চিগুম্বুরা। তাঁর বিশ্বাস, এতে জিম্বাবুয়ের মতো দুর্বল দলগুলো বিশ্বকাপে সুবিধা পায়! কীভাবে? মাঠের আম্পায়াররা প্রায়ই দুর্বল দলগুলোর বিপক্ষে ভুল সিদ্ধান্ত দেয়। রেফারেলের সুবাদে সেই সুযোগ আর মাঠের আম্পায়াররা পাবেন না! রেফারেল তো দেখা যাচ্ছে গরিবের বন্ধু। ওয়েবসাইট।সরফরাজের দাবিসব সময় পাকিস্তানের বিপক্ষেই অভিযোগের আঙুল ওঠে। এই বিশ্বকাপে যেন ওটিরই শোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঠে নেমেছে পাকিস্তানিরা। ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে শেন ওয়ার্ন বিপদেই পড়তে যাচ্ছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাট ওয়ার্নের ওই ভবিষ্যদ্বাণীর বিষয়টি তদন্তের দাবি তোলেন। এবার সরফরাজ নওয়াজ করে বসলেন আরেক দাবি—২০১১ বিশ্বকাপে ভারতীয় জুয়াড়িরা সক্রিয়। স্পট ফিক্সিংটা এবারের বিশ্বকাপের গরম আলোচনার বিষয়। শ্রীলঙ্কা-পাকিস্তান, অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে ম্যাচ জড়িয়ে গরম কথাবার্তা হয়েছে। কিন্তু এই জুয়াড়িরা কোত্থেকে আসছে? ভারত। কী করতে হবে সেটি বাতলে দিতে পারছেন না, তবে সরফরাজ পরিষ্কার বলেছেন, ‘ভারতই বাজি এবং স্পট ফিক্সিংয়ের মূল ভূমি। ভারতীয় জুয়াড়িরা এই বিশ্বকাপে আবার সক্রিয়।’ ওয়েবসাইট।৩৬টি লাল কার্ডফুটবলের এক ম্যাচে কয়টি লাল কার্ড দেখেছেন, ১টি, ২টি, ৩টি, ৪টি...। তাই বলে এক ম্যাচে ৩৬টি লাল কার্ড? এ যে মূর্ছা যাওয়ার মতো খবর। এবার শুনুন, এক ম্যাচে পকেটের লাল কার্ডটা ৩৬ বার ব্যবহার করেছেন রেফারি ড্যামিয়েন রুবিনো। যা এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর বিশ্ব রেকর্ড। আর্জেন্টিনার পঞ্চম বিভাগের দল ক্লেপোল ও ভিক্টোরিয়ানোর ম্যাচে এই রেকর্ড গড়েছেন রেফারি। দুই দলের ২২ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া তো করেছেনই, সঙ্গে রিজার্ভ বেঞ্চে থাকা দুই দলের বদলি খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ কাউকেই বাদ দেননি। ক্লেপোলের ২-০ গোলে জয়ী ম্যাচে দুই দলের সমর্থকেরা গন্ডগোল বাধানোতেই এটি হয়েছে। পরে নাকি পুলিশ এসে খেলোয়াড়দের ড্রেসিংরুমে তালাবদ্ধ করেও রেখেছিল। ওয়েবসাইট।