অন্যকলাম
মাঠের বাইরেওপ্রথম দুই ম্যাচে শেন ওয়াটসনের রান ৭৯ ও ৬২। ওয়াটসন আদর্শ অলরাউন্ডার, ওপেনার হিসেবেও বিপজ্জনক। তবে মাঠের বাইরের বঞ্চিত মানুষের জন্যও খারাপ খেলতে জানেন না অস্ট্রেলীয় ক্রিকেটাররা। বিশ্বকাপ উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং বইপড়া নিয়ে কাজ করছে ‘রুম টু রিড’। পরশু শ্রীলঙ্কা ম্যাচের আগে এই ‘রুম টু রিড’-এর আমন্ত্রণে সাড়া দিয়ে দারিদ্র্যপীড়িত শিশুদের সঙ্গে পুরো একটি ঘণ্টা কাটিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। এক ছক্কা মারলেই শিশুদের জন্য ২৫ হাজার রুপি জমা হবে। ওয়াটসন ওদের প্রতিশ্রুতি দিয়ে এলেন যত পারেন ছক্কা মারবেন। ওয়েবসাইট।সর্বোচ্চ রেটিংভারত-ইংল্যান্ড ম্যাচটিতে স্টেডিয়ামের গ্যালারি ছিল ঠাসা। মাঠের বাইরে থাকা দর্শকদের চোখও আটকে ছিল টিভিতে। বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারকারী চ্যানেল ইএসপিএনের জরিপ বলছে, শ্বাসরুদ্ধকর ওই টাই ম্যাচের টিভি রেটিং ছিল ২৯.৭। গত দুটি বিশ্বকাপের মধ্যে এটিই সর্বোচ্চ রেটিং। বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়েও ব্যাপক আগ্রহ ছিল দর্শকদের। ১০.৩ রেটিংই তার প্রমাণ। তবে চ্যানেলটির দাবি, শুধু ভারতের ম্যাচ নয়, অন্য ম্যাচগুলোর প্রতিও দারুণ আগ্রহ দর্শকদের। শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের রেটিং ছিল ৪.৬। এমনকি ইংল্যান্ড-হল্যান্ডের নিরুত্তাপ ম্যাচের রেটিংও কম ছিল না (২.৮)! টি-টোয়েন্টির ব্যাপক প্রসারে ভারতে ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা কমছে—এমন আশঙ্কা জেঁকে বসেছে অনেক দিন ধরেই। কিন্তু বিশ্বকাপ তো দিল অন্য বার্তা। ওয়েবসাইট। সার্ভের রেকর্ডবিশ্বকাপে গতির ঝড় তুলছেন লি-টেইট-রোচরা। ওদিকে টেনিস কোর্টেও কিন্তু ঝড় উঠল। তুললেন ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচ। পরশু ডেভিস কাপের দ্বৈতে তাঁর একটি সার্ভের গতি ছিল ঘণ্টায় ২৫১ কিলোমিটার! যেটি টেনিসের সর্বকালের সবচেয়ে দ্রুতগতির সার্ভ। কার্লোভিচ ভেঙে দিলেন অ্যান্ডি রডিকের রেকর্ড। সাত বছর আগে এই ডেভিস কাপেই ২৪৯.৪ কিলোমিটার গতিতে সার্ভ করেছিলেন রডিক। জার্মানির বিপক্ষে ম্যাচটার চতুর্থ সেটে আড়াই শ কিলোমিটারের গণ্ডি পেরিয়ে যান কার্লোভিচ। ম্যাচটা অবশ্য হেরে গেছে ক্রোয়েশিয়া। তা হোক। এখন আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় আছেন কার্লোভিচ। রেকর্ডের পাতায় উঠে যাবে তাঁর নাম। ওয়েবসাইট।