অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টো স্রোতে১৭২ রানের লক্ষ্যটাও ছুঁতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের কাছে হেরে গেছে ৬ রানে। দক্ষিণ আফ্রিকানদের সময়গুলো যেন তাই গরম কড়াইয়ে পড়েছে। তবে ভারতে থেকেও স্মিথদের এই উত্তাপ ছুঁতে পারছে না জন্টি রোডসকে। তিনি তো দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে নেই। এই সময়ে জন্টি রোডস বরং ঠান্ডায় গলে পানি হওয়ার জোগাড়! বিশ্বকাপ উত্তাপ এড়িয়ে তিনি শ্রীনগরের গুলমার্গে বরফের চাঁইয়ে স্কিয়িং করে বেড়াচ্ছেন। জম্মু এবং কাশ্মীরের পর্যটন বিভাগের আমন্ত্রণে এক সপ্তাহের ভ্রমণে ভারতে এসেছেন রোডস। জম্মু ও কাশ্মীরের পর্যটন বিভাগের লন্ডন ভ্রমণ কেন্দ্র পরিদর্শন করার সময়ই কাশ্মীরের সৌন্দর্যের প্রেমে পড়ে যান দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার, ফিল্ডিংয়ের সংজ্ঞাটাই যিনি দিয়েছেন বদলে। ওয়েবসাইট।চাপই তো ভালো!‘চাপ’ দেখলেই যারা ‘বাপরে বাপ’ বলে, তারা কাপুরুষ। চাপই তো ভালো। কে বলছেন এসব কথা? একজন দক্ষিণ আফ্রিকান! না, পুরো না শুনে ঠোঁট উল্টাবেন না। সেই দক্ষিণ আফ্রিকান যে গ্যারি কারস্টেন। ভারতের কোচ মনে করছেন, চাপের মুখে খেলাটাই ভালো। এতে স্নায়ু শক্ত হয়। ভারত এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে তিন শ পেরোনো স্কোর করেও স্বস্তিতে ছিল না বাংলাদেশ ভালোই রান তাড়া করছিল বলে। দ্বিতীয় ম্যাচটা তো ‘টাই’ হয়ে গেল। গত ম্যাচে আইরিশরাও ভালোই চাপে ফেলে দিয়েছিল। এর একটা ইতিবাচক দিক দেখছেন কারস্টেন, ‘রান তাড়া করা, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কখন কী করতে হবে, সেটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বরং সহজ কোনো ম্যাচই চাই না।’ ঈশ্বর, সামনে যেন আরও কঠিন কঠিন ম্যাচ পায় ভারত! ওয়েবসাইট।ইমরানের ব্যাটপ্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যার্থে ক্রিকেটারদের সাড়া দেওয়াটা এখন চোখে পড়ার মতো। কুইন্সল্যান্ডের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে অ্যাশেজের স্মৃতিবিজড়িত ব্যাট-প্যাড-ক্যাপ নিলামে তুলেছিলেন ভিনদেশি কেভিন পিটারসেন। এবার নিলামে উঠল ইমরান খানের ব্যাট। গত আগস্টে পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণ হারায় ১৬০০ মানুষ, ক্ষতিগ্রস্ত হয় দুই কোটির বেশি। বন্যাদুর্গত এসব মানুষের সাহায্যার্থে তহবিল সংগ্রহে নিলামে তোলা হয় পাকিস্তানের ১৯৯২ বিশ্ব্বকাপজয়ী অধিনায়কের ব্যাটটা। ইমরান খানের ব্যাট, তাতে আবার ইমরানেরই সই করা; সুতরাং দাম ভালোই উঠেছে, সাড়ে আট লাখ রুপি! ওয়েবসাইট।