অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগাইয়ের টানকানাডার অধিনায়ক আশিস বাগাইয়ের রক্তে মিশে আছে ভারতীয় সত্তা। মাত্র ১১ বছর বয়সে এই দিল্লি থেকেই কানাডা গিয়ে অভিবাসী হয়েছেন মা-বাবার সঙ্গে। সুতরাং দিল্লিতে ফিরে আসা তো এক ধরনের ঘরে ফেরাও। জন্মভিটে দিল্লিকে কিছু দিলেন এদিন, অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে কেনিয়ার বিপক্ষে দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। তাঁর নিজের যেমন টান আছে দিল্লির প্রতি, দিল্লিরও আছে। তাই বিশ্বকাপের একটি সেঞ্চুরি পেয়ে গ্যালারি তাঁকে অভিবাদন জানাল, জানাল ভালোবাসা। কিন্তু গ্যালারিতে দর্শক বলতে ছিলেন কারা? তাঁর দাদা-দাদি, জ্ঞাতি ভাইবোন আর তাঁদের বন্ধুরা। সংখ্যাটাও কম নয়, জনা পঞ্চাশেক। ওয়েবসাইট।সাকিবের অধিনায়ক গম্ভীরবাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন গৌতম গম্ভীরের নেতৃত্বে! ঘটনা কী? গৌতম গম্ভীরের কখনো বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নেই। সাকিবও খেলবেন না ভারতের হয়ে। তাহলে? গম্ভীরের নেতৃত্বে কীভাবে খেলবেন সাকিব? খেলবেন! খেলবেন আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স তাদের অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে নিলামে অঢেল টাকা দিয়ে কেনা গম্ভীরকে। ওই নিলামেই কেকেআর কিনেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডারটিকেও। গম্ভীর অধিনায়ক হবেন, সেটি এবার অনুমেয়ই ছিল। তবে অধিনায়ক কেকেআরের পরীক্ষা-নিরীক্ষার বাতিক থাকায় নিশ্চিত করে বলা যাচ্ছিল না। শাহরুখ খানের দল অবশ্য এবার আর ভুল পথ মাড়ায়নি। গম্ভীরকে অধিনায়ক ঘোষণা করে দিল পরশু। ওয়েবসাইট।স্মিথের দাবি‘আমরা চোকার নই।’ কথাটা দক্ষিণ আফ্রিকা কম উচ্চারণ করেনি। বলতে বলতে তারা ক্লান্ত। কিন্তু নিস্তার নেই। গত ম্যাচটা যে আবারও উসকে দিয়েছে এই আলোচনা। সহজ একটা ম্যাচ কী অবিশ্বাস্যভাবেই না হেরে গেল দক্ষিণ আফ্রিকা! ব্যস্, সেদিন ম্যাচ শেষে সাংবাদিকেরা আবারও জেঁকে ধরলেন গ্রায়েম স্মিথকে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অবশ্য আবারও দিব্যি কেটে-কুটে বললেন, ‘ভাই, আমরা চোকার নই।’ কথাটা কেউ বিশ্বাস করেছে বলে মনে হয় না। স্মিথ নিজেও সেটা জানেন। সাংবাদিকদের কোনোভাবেই বোঝাতে না পেরে শেষে টুইটারের আশ্রয় নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটে স্মিথ বলেছেন, তাঁর দলটি চমৎকার। ‘দক্ষিণ আফ্রিকা চোকার’—মানুষের এমন ধারণা তাঁর দল এবার ভেঙেই দেবে। ভেঙে দিতে চাওয়ার প্রতিজ্ঞা না আবার চাপ হয়ে যায়! ওয়েবসাইট।