অন্যকলাম
ওয়ার্নের বোলিংএকবার ভাবুন তো, ব্যাট হাতে মাঠে নেমেছেন আপনি, বোলিং করার জন্য প্রস্তুত শেন ওয়ার্ন। আপনার বিপক্ষে পুরো এক ওভার বলও করলেন। ৬টি বলই বাউন্ডারি হাঁকিয়ে ওয়ার্নের দিকে তাকিয়ে মুচকি হাসলেন আপনি...। স্বপ্ন নয়, চাইলে সত্যি সত্যি ওয়ার্নের বিপক্ষে এক ওভার ব্যাট আপনি করতে পারবেন। কিন্তু তার আগে নিলামে সর্বোচ্চ টাকা দিতে হবে আপনাকে। নিউজিল্যান্ডের ভূমিকম্প-দুর্গতদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়েছে। ওটারই টিকিট নিয়েই হবে নিলাম। ওয়েলিংটনের এ ম্যাচে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কির বিপক্ষেও এক ওভার বল করবেন কিংবদন্তি লেগ স্পিনার। বিখ্যাত অভিনেতা রাসেল ক্রোও থাকবেন সেখানে। ওয়েবসাইট। বিপাকে টাইসনবক্সিং রিংয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে অনেকবারই লড়াইয়ে নেমেছেন মাইক টাইসন। সেই লড়াইয়ে প্রতিপক্ষের কান কামড়ে কুখ্যাতও হয়েছিলেন। তবে বক্সিংয়ে নয়, এবার পায়রা লড়াই নিয়ে নতুনভাবে বিতর্কে জড়িয়েছেন সাবেক এই বক্সার। নিউইয়র্কে পায়রা লড়াইয়ের আয়োজন করেছেন টাইসন। তাতেই খেপেছে প্রাণী অধিকার সংরক্ষণবিষয়ক সংগঠন ‘পেটা’। পায়রা লড়াই আয়োজন করায় পেটার কর্মীদের ক্ষোভের মুখে পড়েছেন টাইসন। ২০ জনের মতো বিক্ষোভকারী ব্যানার-পোস্টার নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে মাইক টাইসনের বাড়ির সামনে। তাদের দাবি, প্রাণীদের এভাবে ব্যবহার করার কোনো অধিকার নেই টাইসনের। ওয়েবসাইট।প্যারোরের অভিযানতহবিল সংগ্রহের জন্য মানুষ অনেক কিছুই করে। তাই বলে এভারেস্ট বিজয়? সেটাই হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের ভূমিকম্প-দুর্গতদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এভারেস্টে আরোহণের সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডাম প্যারোরে। বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ায় ওঠার স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল প্যারোরের। এভারেস্টে চড়ে এক লাখ ডলার সংগ্রহ করার আশা করছেন নিউজিল্যান্ডের সাবেক এই উইকেটকিপার। তহবিল সংগ্রহের পাশাপাশি সে স্বপ্নও পূরণ হতে চলেছে তাঁর। খেলার আগে যেমন অনুশীলন করতেন, ঠিক তেমনি এভারেস্টে ওঠার আগেও নিজেকে তৈরি করে নিয়েছেন। নিউজিল্যান্ডের বেশ কিছু উঁচু পর্বতে আরোহণ করেছেন তিনি। ২৭ মার্চ নিউজিল্যান্ড থেকে নেপালের উদ্দেশে যাত্রা করবেন প্যারোরে। ওয়েবসাইট।