অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলারের প্রাপ্তিভারত-হল্যান্ড ম্যাচটি হয়েছিল বুধবার। মাঝের এ সময়টিতে হয়তো বেশ কয়েকটা ছবির ফ্রেমের অর্ডার দিয়ে ফেলেছেন পিয়েটার সিলার। শচীন টেন্ডুলকারের উইকেট পেয়েছেন, ঐতিহাসিক মুহূর্তের ছবিগুলো নিশ্চয়ই বাঁধিয়ে রাখতে চাইবেন তিনি। ছবি দেখিয়ে নাতিনাতনিদের কাছে গল্প করবেন না অনাগত সেই দিনগুলোয়! যেকোনো বোলারের কাছেই টেন্ডুলকারের উইকেট পাওয়া বিরাট অর্জন। ছোট দলের বোলার হলে তো কথাই নেই। জীবনের অন্যতম প্রাপ্তি হয়ে যায় তা। সে রকমই হয়েছে বাঁহাতি স্পিনার সিলারের। টেন্ডুলকারের উইকেট পাওয়ার পর তাঁর উচ্ছ্বাস দেখেই বোঝা গেছে। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার ডকরেলের বলে আউট হয়েছিলেন টেন্ডুলকার। ছোট দলের বাঁহাতি স্পিনারদের ভালোই উপহার দিচ্ছেন ‘লিটল মাস্টার’। ওয়েবসাইট। ভারতের হারহেরেই চলেছে ভারত। বিশ্বকাপে এ নিয়ে টানা দ্বিতীয় পরাজয়ের মুখোমুখি হলো তারা...অবাক হচ্ছেন? ভাবছেন ভারত আবার হারল কবে? বিশ্বকাপে মাত্র দুটো দল এখন পর্যন্ত হারেনি। ভারত আর অস্ট্রেলিয়া। তাহলে বিশ্বকাপে পরাজয়ের কথা আসছে কেন? আসছে, কারণ ক্রিকেট নয়, কথা হচ্ছে স্কোয়াশ বিশ্বকাপের। ভারতে চলমান স্কোয়াশ বিশ্বকাপে টানা দুই ম্যাচেই হেরেছে স্বাগতিকেরা। ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে টাই করলেও স্কোয়াশ বিশ্বকাপে তাদের বিপক্ষে ঠিকই হেরে বসেছে ভারতীয় দল। হেরেছে অস্ট্রেলিয়ার কাছেও। এই দুই পরাজয়ের ফলে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে ভারত। ওয়েবসাইট।