অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় পরীক্ষা‘বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।’ কবি কতটা ‘সিরিয়াস’ হয়ে কথাটা বলেছিলেন কে জানে। তবে কেনিয়ার সেরেন ওয়াটার্সের জন্য বিশ্ব না হোক, বিশ্বকাপ হয়ে গেছে পাঠশালা। বেচারা পরীক্ষার চিন্তায় ঠিকমতো ঘুমোতেই পারছেন না। ওয়াটার্স যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ে পড়ছেন হিউম্যান জিওগ্রাফিতে, এখান থেকেই স্নাতক সম্পন্ন করেছেন ইংল্যান্ড অধিনায়ক স্ট্রাউস। কিন্তু ওয়াটার্স আছেন ঝামেলায়। সেই পরীক্ষা তাঁকে হয়তো দিতে হবে নতুন করে। যদিও মাথা থেকে আপাতত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার চিন্তা সরিয়ে দিতে হচ্ছে। আজ যে আরও বড় পরীক্ষা! তরুণ এই ব্যাটসম্যানকে মুখোমুখি হতে হবে ব্রেট লি, শন টেইট, মিচেল জনসনদের মতো ফাস্ট বোলারদের! দুর্বার গতির এই বোলারদের ঠিকভাবে সামলাতে না পারলে হয়তো মুখের ‘জিওগ্রাফি’টাই বদলে যাবে তাঁর। ওয়েবসাইট। হেলিকপ্টার‘হেলিকপ্টার’ দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে ভারতের সমর্থকেরা। এখন পর্যন্ত দেখা মেলেনি। মিলবে কী করে? মহেন্দ্র সিং ধোনি যে এখনো হেলিকপ্টার শটটা খেলেননি। টিভিতে অবশ্য নিয়মিত বিরতিতেই প্রচার করা হচ্ছে তাঁর হেলিকপ্টার শটের বিজ্ঞাপন। তবে ধোনির হেলিকপ্টার শট না দেখলেও সত্যিকারের হেলিকপ্টার দেখবে ক্রিকেটপ্রেমীরা। খেলোয়াড়েরা হেলিকপ্টারে উড়ে আসবেন না, তবে ইডেন গার্ডেনের ম্যাচগুলোয় জরুরি প্রয়োজনের জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখছে কলকাতার পুলিশ। নিরাপত্তা এবং যেকোনো পরিস্থিতি সামাল দিতেই এই সতর্কতা। তবে কি নাশকতার কোনো খবর আছে পুলিশের কাছে? না। আসলে ইডেন যেন ঘরপোড়া গরু। এমনিতেই একটা ম্যাচ ‘ছিনতাই’ হয়ে গেছে তাদের। বাকি তিনটা ম্যাচে যেন কোনো অঘটন না ঘটে, সেই জন্যই সতর্ক কলকাতা। ওয়েবসাইট।তাঁদের ডাকক্লাইভ লয়েড, কপিল দেব, অ্যালান বোর্ডার ও অর্জুনা রানাতুঙ্গা। চার বিশ্বকাপজয়ী অধিনায়কের নাম একসঙ্গে অনেকবারই উচ্চারিত হয়েছে। আরও একবার হলো। তবে এবার একটু ভিন্ন কারণে। না, ক্রিকেটের বাইরে কোনো বিষয় নিয়ে খবর হননি তাঁরা। ক্রিকেটকে কলুষমুক্ত করতে চার বিশ্বকাপজয়ী অধিনায়ক এলেন একমঞ্চে। ক্রিকেট যাতে ম্যাচ গড়াপেটা থেকে মুক্ত থাকে, সেই আবেদনই রাখলেন চার চ্যাম্পিয়ন। সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকাও দেখছেন তাঁরা। বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে চার অধিনায়ককে পরিচ্ছন্ন করার আহ্বান জানালেন ক্রিকেটারদের কাছে। বলেছেন, নিজ নিজ দেশের পক্ষে ক্রিকেট খেলে আজকের ক্রিকেটাররা যেন নিজেকে গর্বিত মনে করেন। পরোক্ষে ম্যাচ গড়াপেটায় না জড়ানোরই আহ্বান তাঁদের কণ্ঠে। ওয়েবসাইট।