অন্যকলাম
খোঁচাক্যান্ডি থেকে প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার কাছে পরশুর হারে ফেবারিটের আসনটা একটু নড়বড়ে হয়ে গেছে ভারতের। বিশেষ করে টেন্ডুলকারের অমন একটা ইনিংসের পর ২৯ রানে শেষ ৯ উইকেট হারানো এখন ‘টক অব দ্য ওয়ার্ল্ড কাপ।’ শহীদ আফ্রিদি তো বলেই দিলেন, বিশ্বকাপে এখন ফেবারিট-টেবারিট বলে কিছু নেই। কিন্তু দৈত্যদের আসল খোঁচাটা দিলেন জিম্বাবুয়ের কোচ অ্যালান বুচার। দুই ম্যাচ মিলিয়ে টানা ৭৭ ওভার উইকেট নিতে পারেনি তাঁর বোলাররা, শ্রীলঙ্কার বিপক্ষে টেলর আউট হওয়ার পরই ব্যাটিং-ধস, এসব কি বিব্রতকর নয়? ভারতীয় সাংবাদিকের প্রশ্নে বুচারের ঠোঁটের কোণে হাসি, ‘অবশ্যই, তবে ২৯ রানে ৯ উইকেট হারানোর মতো নয়!’ ওয়েবসাইট।ক্রিকেট খাওয়াক্রিকেট শুধু খেলা নয়, ক্রিকেট এখন খাবারও! চাইলেই গোটা পাঁচেক গুগলি খেয়ে ফেলতে পারেন। কিংবা গিলে ফেলতে পারেন আস্ত একটা সবুজ পিচ কিংবা নতুন বল, এমনকি বাউন্সারও! তবে সেজন্য ভারতের দিল্লিতে যেতে হবে আপনাকে। বিশ্বকাপ উপলক্ষে দিল্লির রেস্টুরেন্টগুলো এ ধরনের বিশেষ খাবার সংযোজন করেছে তাদের মেন্যুতে। নিউ বল, গ্রিন পিচ, বাউন্সার এগুলো হলো পানীয়র নাম। আরও আছে স্ট্রেইট ড্রাইভ, গুগলি নামের স্ন্যাকস। শুধু তা-ই নয়, রেস্টুরেন্টগুলো সাজানোও হয়েছে ক্রিকেটের বিভিন্ন উপকরণ দিয়ে। ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে পতাকার রঙের পাস্তাও বানিয়েছে রেস্টুরেন্টগুলো। ভারতের মানুষ শুধু ক্রিকেট দেখে না, তারা ক্রিকেট খায়, পান করে—এ কথাটির বাস্তব প্রয়োগও দেখছে ভারতবাসী। ওয়েবসাইট।