অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাছে গা রে...নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি  প্রতিপক্ষের খেলোয়াড়ের বিরুদ্ধে আবেদন করার সময় মাঠের সবাই সমস্বরে চিৎকার করে ওঠে—হাউস দ্যাট? বাংলাদেশ দল হলে সেই চিৎকারে যোগ দেয় গ্যালারির সবাই; টিভির সামনে বসা দর্শকেরাও। কিন্তু ময়মনসিংহের নান্দাইল উপজেলার ক্রীড়ামোদিরা হাউস দ্যাটের নিজস্ব সংস্করণ বানিয়ে ফেলেছে। হাউস দ্যাট নয়, এলাকার মানুষ চিৎকার করে ওঠে ‘গ্যাছে গা রে’ বলে! লোডশেডিংয়ের কারণে অনেকেই খেলা দেখতে পারে না। কেউ কেউ ব্যাটারি বা আইপিএস দিয়ে খেলা দেখছে। অনেকেরই ভরসা রেডিওর ধারাবিবরণী। যখন কেউ আউট হয়, টিভি কিংবা রেডিওর সামনে বসা দর্শক-শ্রোতারা চিৎকার করে বলে ওঠে ‘গ্যাছে গা রে’। সঙ্গে সঙ্গেই সবাই বুঝে যায়—আরেকটি উইকেটের পতন!সোয়ানের কষ্টবাংলাদেশের কাছে পরাজয়ের স্মৃতি ভুলতেই পারছেন না গ্রায়েম সোয়ান। ১১ মার্চ চট্টগ্রাম ম্যাচের দৃশ্যগুলো এখনো হয়তো তাড়া করছে ইংলিশ অফ স্পিনারকে। নইলে তিন দিন পর সেই ম্যাচের ঘটনা নিয়ে কলাম লিখবেন কেন? দ্য সান-এর কলামে সোয়ান লিখেছেন, শিশিরের কারণেই ভালো বল করতে পারেননি। যে মাঠে শিশিরের বিরাট প্রভাব থাকে, সেখানে বিশ্বকাপের ম্যাচ আয়োজন তাঁর চোখে ‘হাস্যকর’। সোয়ান লিখেছেন, ভেজা থাকায় বল ঠিকভাবে গ্রিপ করতে পারছিলেন না বলেই মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আর সেজন্যই আম্পায়ারের উদ্দেশে ছুটে গেছে কটু মন্তব্য। ৩১ বছর বয়সী অফ স্পিনার বলেছেন, ঘটনার পরপরই আম্পায়ার ড্যারিল হার্পারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি, শাস্তি হিসেবে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের জন্য এখনো অনুতপ্ত সোয়ান। তবে সোয়ান লিখেছেন, এ ঘটনার জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা উচিত হয়নি। হারের সঙ্গে জরিমানার টাকাটাও কম কষ্ট দিচ্ছে না সোয়ানকে। ওয়েবসাইট। থতমত ওয়ার্নতিনি যেন ক্রিকেটের ম্যারাডোনা। অবশ্য আসল ম্যারাডোনার পর্যায়ে যেতে পারেননি। তবে ড্রাগ-বিতর্ক মিলিয়ে ক্রিকেটের ম্যারাডোনা নামটি তাঁর সঙ্গেই যায় ভালো। শেন ওয়ার্ন তাঁর বোলিংয়ের মতোই ছিলেন বৈচিত্র্যময় এক চরিত্র। স্লেজিংয়ের ‘প্রবাদপুরুষ’। সেই ওয়ার্নকে কাল থমতম খাইয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। নিউজিল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আয়োজন করা হয়েছিল প্রীতি ম্যাচ। সেখানেই জন কিকে এক ওভার বোলিং করেছেন ওয়ার্ন। ওয়ার্নের বলে ব্যাটিং করার সুযোগ যখন পেয়েছেন, সেটির ষোলোকলা স্বাদই নিলেন প্রধানমন্ত্রী। ওয়ার্নকে স্লেজিং করে বসলেন, ‘লিজ বলেছে “হাই”।’ বাতাসে খবর, লিজ হার্লির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে ওয়ার্নের! ওয়েবসাইট।