অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে বিয়েক্রিকেট-ঐতিহ্যের প্রতীক, ক্রিকেটের তীর্থস্থান...কত বিশেষণ। ভুলে যান! লর্ডস এখন মুক্তবাজার অর্থনীতির ধ্বজাধারী। বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল, লর্ডসে নাকি মাল্টিপ্লেক্স ভবন উঠছে, যেখানে বসবাসের জন্য থাকবে ফ্ল্যাট, থাকবে সুইমিংপুল-ক্লাব। লর্ডস দেখা যাচ্ছে আরেক কাঠি সরেস পরিকল্পনা নিয়েছে। এবার লন্ডনের এই মাঠে হবে বিয়ের অনুষ্ঠান। আগামী আগস্টে ‘রেকর্ডের’ পাতায় ঠাঁই করে নেবেন নিল নিকলসন ও কেলি ফিশ। এ মাঠে বিয়ে করা প্রথম দম্পতি হবেন তাঁরা। ক্রিকেটারদের ড্রেসিংরুমেই হবে সাজগোজ। বিয়ের পর লর্ডসের ব্যালকনিতে হবে শ্যাম্পেন-বৃষ্টি; ম্যাচ জিতলে যে উদ্যাপন করে দলগুলো। আইডিয়াটা হবু বরের মাথা থেকেই বেরিয়েছি। ‘নিল আসলে ক্রিকেটের অসম্ভব ভক্ত’—জানিয়েছেন কনে ফিশ। ওয়েবসাইট।পন্টিংয়ের সুসংবাদশুধু ব্যাটে রানটাই তেমন নেই, এ ছাড়া আর সবই ভালো যাচ্ছে রিকি পন্টিংয়ের। শেষ আটে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে জিতলেন ২৭ ম্যাচে। এরই মধ্যে পেয়েছেন আরেকটি সুখবর। দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হচ্ছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই মা হবেন পন্টিংয়ের স্ত্রী রিয়ানা। নতুন অতিথি আসার সংবাদ পেয়ে দারুণ খুশি পন্টিং-রিয়ানা দম্পতি। আনন্দের সে সময়টায় একই সঙ্গে থাকতে চান তাঁরা। অস্ট্রেলিয়া ফাইনালে না খেললে খুব দ্রুতই সে সুযোগটা পেয়ে যাবেন পন্টিং। তবে দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক নিশ্চয়ই চাইবেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপ আগেই শেষ হোক। বিশ্বকাপ জিতেই নিশ্চয়ই পরিবারের সঙ্গে যোগ দিতে ভালো লাগবে তাঁর। ওয়েবসাইট। ফুলহামে জ্যাকসনফুলহামের মাঠে গেলেই আপনার সঙ্গে দেখা হবে মাইকেল জ্যাকসনের! হ্যাঁ, পপসম্রাটই! টেমস নদীর তীরে চিরচেনা ভঙ্গিতেই দেখা যাবে মার্কিন কিংবদন্তিকে। না, রক্তমাংসের জ্যাকসনের তো আর হাজির হওয়ার উপায় নেই। ইংলিশ ক্লাব ফুলহামের মাঠ ক্রাভেন কটেজে বানানো হয়েছে জ্যাকসনের ভাস্কর্য। প্রশ্ন উঠতে পারে, জ্যাকসনের সঙ্গে ফুলহামের সম্পর্ক কী? আসলে ফুলহামের মালিক মোহাম্মদ আল-ফায়েদ তৈরি করিয়েছেন এই ভাস্কর্য। মিসরীয় ধনকুবের আল-ফায়েদের সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল জ্যাকসনের। আল-ফায়েদের জীবনের অনেক সুখস্মৃতি জড়িয়ে আছে জ্যাকসনের সঙ্গে। বন্ধুর প্রতি সম্মান জানাতেই নির্মিত হয়েছে ভাস্কর্যটি। ওয়েবসাইট।