অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসবোধকলম্বো থেকে প্রতিনিধি  সংবাদ সম্মেলনের শহীদ আফ্রিদি যেন মাঠের আফ্রিদিরই প্রতিচ্ছবি। অস্থির, চঞ্চল। মাথা নেড়ে নেড়ে কাটা কাটা উত্তর দেন, বেশির ভাগই খুব মজার। নিজে প্রচুর হাসেন, অন্যদেরও হাসান। কোনো কারণে কাল মুডটা মনে হলো ঠিক স্বাভাবিক নেই পাকিস্তান অধিনায়কের। হাসাচ্ছিলেন ঠিকই, কিন্তু নিজের মুখে একদমই হাসি নেই। এর মধ্যে কী একটা প্রশ্ন করলেন এক পাকিস্তানি সাংবাদিক। পাকিস্তানি সাংবাদিকেরা এমনিতে উর্দুতেই প্রশ্ন করেন, কিন্তু এই প্রশ্নটি হলো ইংরেজিতে। প্রশ্ন শেষ হতে না হতেই আফ্রিদির পাল্টা প্রশ্ন, ‘আরে ভাই, তোমার ইংরেজিও দেখি আমার মতো, মাথামুণ্ডু কিছুই বোঝার উপায় নেই। উর্দুতে জিজ্ঞেস করো না!’আম্পায়ার অপসারণম্যাচের আগে কেউ যদি উইকেট সম্পর্কে ধারণা চায়, কী বলা উচিত? টিভি বিজ্ঞাপনের মাধ্যমে অর্জুনা রানাতুঙ্গা উত্তর দিয়েছেন, ‘নো আইডিয়া।’ শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কের এই পরামর্শ শোনেননি আইসিসির লিয়াজোঁ আম্পায়ার দেবেন্দ্র শর্মা। গত ৭ মার্চ কেনিয়া-কানাডা ম্যাচের এক দিন আগে ভারতের স্টার নিউজকে দেবেন্দ্র বলেছিলেন, ‘এটা (ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম) ভালো ব্যাটিং উইকেট। বেশি রানের ম্যাচ হবে এটি। টসে জিতে ব্যাটিং নেওয়াটাই হবে সঠিক সিদ্ধান্ত।’ এই পরামর্শ দেওয়াই কাল হলো। শর্মাকে বিশ্বকাপের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে জানানো হয়েছে আইসিসির বিবৃতিতে। টসে জিতে কেনিয়া ওই ম্যাচে ব্যাটিং নিয়েছিল। কানাডা অধিনায়কও জানিয়েছিলেন, টসে জিতলে তিনিও ব্যাটিং নিতেন। ওয়েবসাইট।বেতন কর্তনওয়েইন রুনির সাপ্তাহিক আয় কত? খুব বেশি নয়। সাত দিনে ম্যানইউর স্ট্রাইকার আয় করেন ‘মাত্র’ ১ কোটি ৪ লাখ টাকা! চোখ কপালে ওঠার জোগাড়। খেলোয়াড়দের আকাশচুম্বী বেতন নিয়ে অনেকবারই প্রশ্ন তুলেছিলেন কোচ অ্যালেক্স ফার্গুসন। এবার নড়েচড়ে বসেছে মালিকপক্ষও। খেলোয়াড়দের বেতন কমানোর পরিকল্পনা করা হচ্ছে। চুক্তি নবায়নের সময় খেলোয়াড়দের পারিশ্রমিকে নতুন ধারা যুক্ত করা হতে পারে। এখন থেকে বেতন না বাড়িয়ে প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ খেলা এবং জয় এনে দেওয়ার ওপর দেওয়া হবে বোনাস। ‘ভালো খেলো, ম্যাচ জেতো; টাকা নাও’—এই হলো মালিকপক্ষের দর্শন। বেতন কমানোর এই খবর শুনে ফুটবলারদের কেমন লাগছে? আপনার যদি বেতন কমে যায়, কেমন লাগবে? ওয়েবসাইট।