অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা মাশরাফিক্রীড়া প্রতিবেদকবিশ্বকাপ খেলতে না পারার হতাশার মধ্যে এ খবরটা হতে পারত আনন্দের— কন্যাসন্তানের বাবা হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এমন আনন্দও পুরোপুরি উপভোগ করতে পারছেন না তিনি। সন্তান জন্ম দেওয়ার পরই যে অসুস্থ হয়ে পড়েছেন মাশরাফির স্ত্রী সুমি! গত পরশু দুপুরে রাজধানীর একটি ক্লিনিকে প্রথম সন্তানের মুখ দেখেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় সঙ্গে সঙ্গেই সুখবরটা খুব বেশি মানুষকে জানাননি। সন্তান জন্ম দেওয়ার পর থেকেই সুমি আছেন আইসিইউতে। জন্ডিসে আক্রান্ত তিনি। সাত মাসেই পৃথিবীর আলো দেখে ফেলায় নবজাতককেও রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। দেশের অসংখ্য ভক্ত-সমর্থকের কাছে স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া চেয়েছেন মাশরাফি।চাই এক রান!ক্রীড়া প্রতিবেদকদর্শকেরা চার-ছক্কার পূজারি। গ্যালারিতে শোভা পায় চার-ছয়ের প্ল্যাকার্ড। চার-ছক্কাতেই তালি পড়ে সবচেয়ে বেশি। কিন্তু কাল মিরপুরে একসময় স্লোগান উঠল—‘এক রান চাই, এক রান চাই!’ কী ব্যাপার? হঠাৎ এক রানের জন্য এত আকুলতা! স্কোর বোর্ডে তাকাতেই পরিষ্কার হয়ে গেল কারণটা। সেখানে যে তখন ৫৭/৫। অনেকের মনে ফিরে এসেছে ৫৮-র বিভীষিকা! সাকিব এক রান নিতেই তুমুল করতালি। যাক, অন্তত ৫৮ ছোঁয়া গেছে! সেই আটান্নতেই মাহমুদউল্লাহ আউট, ষষ্ঠ উইকেটের পতন। কিন্তু খানিক পরে আবার করতালি। এবার ৫৯ ছোঁয়ার ‘আনন্দ’! গানজি থেকে গান্ধীযদি বলা হয় টেন্ডুলকার, ক্যালিস, পন্টিং, মুরালিধরনদের সঙ্গে গান্ধীও বিশ্বকাপে খেলছেন! চমকেই উঠবেন। তবে সত্যি সত্যিই একজন ‘গান্ধী’ এই বিশ্বকাপে খেলছেন। দীর্ঘ পথ হাঁটার পর তাঁর আজই শেষ ম্যাচ। না আর ধাঁধায় রাখাটা ঠিক হবে না। এই গান্ধী স্টিভ টিকোলো। কেনিয়ান ক্রিকেটের সব গৌরবময় অধ্যায়েরই সঙ্গে জড়িয়ে তিনি। ৩৯ বছর বয়সী টিকোলো এখন শুধু একজন ব্যক্তি নন, কেনিয়ার তরুণ ক্রিকেটারদের কাছে আদর্শ। কেনিয়ান ক্রিকেটাররা তাই টিকোলোকে ডাকেন ‘গান্ধী’ বলে। আসলে ডাকেন ‘গানজি’ বলে, যার অর্থ বন্দুকের মতো ব্যাট করেন যিনি। বিশ্বকাপ খেলতে কেনিয়ানরা এখন যেহেতু ভারতে, তাই গানজি শব্দটাও রূপান্তরিত হয়ে গেছে ‘গান্ধী’তে। ওয়েবসাইট।