অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার আয়ারল্যান্ডআয়ারল্যান্ড নামটাই কি তবে এখন ইংল্যান্ডের জন্য আতঙ্কের? না হলে কদিনের ব্যবধানে কেন আবারও আইরিশদের কাছে হারবে ইংল্যান্ড? আবারও হারল! ৩২৭ রান করেও আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ার ঘটনা তো পুরোনো হয়ে গেছে। আয়ারল্যান্ড বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। ইংল্যান্ড চলে গেছে কোয়ার্টার ফাইনালেও। আয়ারল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের আবার দেখা হলো কোথায়? দেখা হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিনে। তবে ক্রিকেট নয়। পরশু সিক্স নেশনস রাগবি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে ২৪-৮ ব্যবধানে হারিয়েছে আইরিশরা। ইংল্যান্ডের শিরোপা অবশ্য নিশ্চিত হয়েছে আগেই। তবে ট্রফি নিয়ে তাদের উল্লাসের ছবিটা কেমন যেন প্রাণহীন! রয়টার্স। ‘স্বার্থপর’ সুয়ারেজলুইস সুয়ারেজ স্বার্থপর! লাল কার্ড, নিষেধাজ্ঞা নিশ্চিত জেনেও যিনি গত বিশ্বকাপে গোলমুখ থেকে হাত দিয়ে সরিয়ে দিয়েছিলেন বল—সেই সুয়ারেজ স্বার্থপর? কে সেই নিন্দুক! সুয়ারেজ নিজেই! লিভারপুলে আসার পর থেকে দারুণ খেলতে থাকা উরুগুয়ের এই স্ট্রাইকার জানালেন, এক সময় তিনি স্বার্থপর ছিলেন। নিজের কথা ভেবেই খেলতেন। কিন্তু আয়াক্সে যোগ দেওয়ার পর মার্কো ফন বাস্তেন, ডেনিস বার্গক্যাম্পরা তাঁকে শিখিয়েছেন, কীভাবে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে গিয়ে দল-অন্তঃপ্রাণ খেলোয়াড় হতে হয়। আয়াক্সে আরেকটা জিনিস শিখেছিলেন, মাথা ঠান্ডা রাখা। অবশ্য গোলের পর তাঁর উদ্যাপনের যে লাগামছাড়া উল্লাস থাকে; তাতে অবশ্য মনে হয় না ফন বাস্তেনের কাছ থেকে দ্বিতীয় জিনিসটা খুব ভালো করে শিখেছেন! ওয়েবসাইট।ম্যাকগ্রার না-থাকাতবে কি ভালোবাসার ফ্রেমে অবহেলার ধুলো জমতে শুরু করল? খবরটা পড়ে এ প্রশ্নটাই সামনে এসে দাঁড়ায়। গ্লেন ম্যাকগ্রা নিজেই নাকি অনুপস্থিত ছিলেন ‘ম্যাকগ্রা ফাউন্ডেশন’-এর অনুষ্ঠানে! ক্যানসারে আক্রান্ত স্ত্রীর পাশে থেকে তাঁর লড়াই করার গল্প ছিল সবার মুখে মুখে। স্ত্রী জেনের সঙ্গে মিলে এই ফাউন্ডেশনও গড়ে তোলেন। জেন আর পৃথিবীতে নেই। ম্যাকগ্রার জীবনেও এসেছেন সারা লিওনার্দি। অবশ্য লিওনার্দির সঙ্গে মিলে এর আগেও ফাউন্ডেশনের অনুষ্ঠানে গেছেন। এবারই প্রথম ছিলেন না বলেই চোখে লাগল সবার। এ কারণেই নিন্দুকেরা বলার সুযোগ পেলেন, নতুন জীবনসঙ্গিনীকে পেয়ে জেনের কথা ম্যাকগ্রা ভুলেই গেছেন। অবশ্য সাবেক এই পেসারের মুখপাত্র জানাচ্ছেন, নিজের সূচির সঙ্গে এ অনুষ্ঠানের সূচি মেলেনি বলেই ম্যাকগ্রা আসতে পারেননি। ওয়েবসাইট।