অন্যকলাম
‘অস্থিরমতি’! উইকেট পেলেই ওপরে দুহাত ছড়িয়ে দিয়ে উইকেটের মাঝখানে দাঁড়িয়ে যান শহীদ আফ্রিদি। পৌরুষের চরম প্রকাশ। গৌরবদীপ্ত ঘোষণাও। কিন্তু এর মধ্যেই চরম বিরক্তিরও উপাদান খুঁজে পান ইয়ান চ্যাপেল। নিজে বিরক্ত হন কি না, ভেঙে বলেননি। কিন্তু চাপিয়ে দিয়েছেন আফ্রিদির সতীর্থদের কাঁধে। অস্ট্রেলিয়ার জয়রথ আফ্রিদির দল থামিয়ে দেওয়ায় অন্তর্জ্বালা থেকেই সাবেক অস্ট্রেলীয় অধিনায়কের এটি বলা কি না, তাও বোঝা যায়নি। তবে চ্যাপেলের কাছে অধিনায়ক আফ্রিদি কখনোই গ্রহণযোগ্যতা পান না। আফ্রিদিকে তিনি দেখেন এক অস্থিরমতি যুবক হিসেবে, ‘আমি মনে করি না একটি ক্রিকেট দলের নেতৃত্ব আফ্রিদির মতো কারোর ওপর ছেড়ে দেওয়া উচিত। সে খুবই অস্থিরমতির।’ পাকিস্তানের সঙ্গে আবার সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার। পন্টিংদের পূর্বসূরি কি মনস্তাত্ত্বিক লড়াইটা শুরু করে দিলেন আগেই? ওয়েবসাইট। এলিস উডসএলিন নরডেগ্রিনের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে প্রায় সাত মাস। তাই বলে বসে নেই গলফার টাইগার উডস। এরই মধ্যে আরেকজন বান্ধবী জুটিয়ে নিয়েছেন। উডসের নতুন বান্ধবী এলিস লাথি জনস্টন। ২২ বছর বয়সী তরুণী আইএমজি স্পোর্টস এজেন্সির এক কর্মকর্তার সৎ মেয়ে। বাবার মাধ্যমেই অবশ্য উডসের সঙ্গে পরিচয় এলিসের। দুজনে এখন বেশ ফুরফুরে মেজাজে ঘুরছেন। সময়টাও মন্দ কাটছে না। তাহলে কি সত্যি সত্যিই এলিনকে ভুলে গেলেন উডস! এত সহজেই ভুলে গেলেন দুই সন্তান স্যাম ও চার্লিকে? ওয়েবসাইট।অবশেষে ভিসাভারতে খেলতে আসতে ভয় ভয় করছিল পাকিস্তানের। না, ভারত দলকে ভয় নয়, ভয় নিরাপত্তা নিয়ে। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর চির বৈরী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের সম্পর্কের যে টানাপোড়েন, তাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। ভারতের ভিসা নিয়ে ভয় ছিল পাকিস্তানি জনগণেরও। বিশ্বকাপে একটা কোয়ার্টার ফাইনাল, একটা সেমিফাইনাল এই দেশে গিয়ে দেখার সৌভাগ্য তাদের হবে কি না। নকআউট পর্বের এই তিনটি বাঁকেই পাকিস্তানের খেলা হতে পারত ভারতে। ভারত যদি প্রত্যাশিত সংখ্যায় ভিসা না দেয়! তবে ভারত সরকার পাঁচ হাজার পাকিস্তানিকে ১৫ দিনের ভিসা দিয়েছে। এ তো আনন্দ সংবাদ। পাকিস্তানিদের আশা, আফ্রিদির দল যেন শিরোপা লড়াইয়েই যায় ভারতে। ওয়েবসাইট।