অন্যকলাম
দর্শক বাংলাদেশক্রীড়া প্রতিবেদকতাঁরা থাকতে পারতেন মাঠে। সেটা যখন হচ্ছেই না, আইসিসির হসপিটালিটি বক্সই সান্ত্বনা। নিজেরা খেলতে না পারলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি দেখবেন বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার। টিম ম্যানেজার তানজীব আহসানের মাধ্যমে খেলা দেখার ইচ্ছার কথা জানিয়েছিলেন ক্রিকেটাররা। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি তাদের সে ইচ্ছা পূরণ করছে ঢাকায় অনুষ্ঠেয় দুটি কোয়ার্টার ফাইনালে আইসিসি হসপিটালিটি বক্সে বসার ব্যবস্থা করে দিয়ে। একই ব্যবস্থা থাকছে টিম স্টাফদেরও। ঢাকায় থাকা অনেক ক্রিকেটারই আজ মাঠে আসতে পারেন খেলা দেখতে। হসপিটালিটি বক্সে খেলা দেখার ব্যবস্থা ছাড়াও প্রত্যেক ক্রিকেটার পেয়েছেন ক্লাব হাউস গ্যালারির একটি করে সৌজন্য টিকিট।তিনিও সাংবাদিকক্রীড়া প্রতিবেদকমাঠে ওয়েস্ট ইন্ডিজ অনুশীলন করছে। মাঠের পাশে বিজ্ঞাপন বোর্ডের ওদিকে সাংবাদিকের ভিড়। এত কাছে, তবু গেইলরা কত দূরে! নিরাপত্তাকর্মীদের শাসন কাছে ভিড়তে দিচ্ছে না। এরই মধ্যে কিনা এক সাংবাদিক সোজা খেলোয়াড়দের ভিড়ে দাঁড়িয়ে। তাও আবার ইন্টারভিউ করছেন গত ম্যাচে ৫ উইকেট নেওয়া রবি রামপলের। কোন সাংবাদিকের না ঈর্ষা হয়! না, ঈর্ষার কিছু নেই। সাংবাদিকদের ভিড়টা বিনোদন দিতেই কিনা আমুদে স্বভাবের ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা অনেক রকম মজা করে গেলেন। এর মধ্যে কাইরন পোলার্ড একটা পানীয়র বোতলকে ‘মাইক্রোফোন’ বানিয়ে বাগিয়ে ধরলেন রামপলের দিকে। ‘আপনার কেমন লাগছে’ টাইপের ‘চিরায়ত’ প্রশ্নও করলেন। রামপলও মাথা দুলিয়ে দুলিয়ে দিয়ে গেলেন উত্তর। এর পর সাংবাদিক পোলার্ড ছুটলেন আরেক তারকার ইন্টারভিউ নিতে...। হাম্মামের চ্যালেঞ্জপ্রশ্ন যখন ক্ষমতার, কাছের মানুষ দূরে সরে যায়, বন্ধু হয় শত্রু। মোহাম্মদ বিন হাম্মামকে সেপ ব্ল্যাটারের কাছের মানুষ বলেই লোকে জানে। ফিফা সভাপতি ব্ল্যাটারের আনুকূল্য পেয়েই হাম্মাম দীর্ঘদিন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি। সেপ ব্ল্যাটারও হাম্মামের মতো বন্ধুদের কাঁধে চেপেই ফিফার সভাপতি দীর্ঘ ১৩ বছর ধরে। বয়স ৭৫ হয়ে গেলেও আরেক মেয়াদে সভাপতি থাকার খায়েশ এই সুইস ভদ্রলোকের। হাম্মামের দেশ কাতার যে ২০২২ বিশ্বকাপ আয়োজক এর পেছনেও অনেকেই হাত দেখেছেন ব্ল্যাটারের। হাম্মামকে পক্ষে রাখা আর কী! কিন্তু সেই হাম্মামই চ্যালেঞ্জ জানালেন ব্ল্যাটারকে। জুনের সভাপতি নির্বাচনে হাম্মামই ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী। ব্ল্যাটারকে টিভি বিতর্কে অংশ নেওয়ার জন্যও চ্যালেঞ্জ জানিয়েছেন হাম্মাম। ওয়েবসাইট।