অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্য বদলাতেবল মাঠে গড়ানোর আগেই বিশ্বকাপের সম্ভাব্য এক তারকার আসনে বসে ছিলেন ইউসুফ পাঠান। কিন্তু প্রত্যাশার একআনাও মেটাতে পারেননি বরোদার পাঠানবাড়ির বড় ছেলে। ৬ ম্যাচে সাকল্যে ৭৪ রান! তবে আজ একাদশে ঠাঁই পেলে পাঠানের ভাগ্য বদলাতেও পারে! আজ যে তাঁকে খাওয়ানো হবে নিজেদের বাড়ির তৈরি খাসির বিরিয়ানি এবং দধি কি সবজি! হ্যাঁ, এমন পরিকল্পনাই নিয়েছে পাঠান পরিবার। আজ আহমেদাবাদে ম্যাচ, বাড়ির সবাই দল বেঁধে স্টেডিয়ামে এসেই ইউসুফকে অনুপ্রাণিত করতে পারত। কিন্তু পারিবারিক কাজ এবং ছোট ভাই ইরফানের পেশাগত দায়বদ্ধতার কারণে সেটা সম্ভব হবে না। তবে ম্যাচের আগে এসে ইউসুফকে ঠিকই বাড়ির খাবার তারা খাইয়ে যাবে। এ খাবার ধোনি-টেন্ডুলকারদেরও খুব পছন্দের। ওয়েবসাইট।নিরাপত্তানিরাপত্তা নিয়ে কম কথা হয়নি এবারের বিশ্বকাপে। উত্তেজনার সঙ্গে চক্রবৃদ্ধি হারে বাড়ছে নিরাপত্তাও। আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচ রীতিমতো উত্তেজনার আগুন ছড়াচ্ছে। সে রকম কোনো সন্ত্রাসী হুমকি কিন্তু আসেনি। তার পরও ঝুঁকি নেয়নি কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োগ করা হয়েছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে এরই মধ্যে আহমেদাবাদে পৌঁছে গেছেন ১০০ কমান্ডো! যেকোনো পরিস্থিতিতে স্থানীয় পুলিশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত এই কমান্ডোরা। নিরাপত্তার জন্য পুলিশ তো আছেই, হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছিল অনেক ম্যাচে। এবার নিয়োগ দেওয়া হলো কমান্ডোদের। নিরাপত্তা কাকে বলে তা ভালোমতোই বুঝিয়ে দিচ্ছে এবারের বিশ্বকাপ। ওয়েবসাইট। কারণ ফ্লাডলাইটকলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে রান তাড়া করা কঠিন কেন? দুই ধরনের মত পাওয়া যাচ্ছে। দুটি মতকেই আপনার গুরুত্ব দিতে হবে। প্রেমাদাসার প্রধান গ্রাউন্ডসম্যান অনুরুদ্ধ পলোনিবিতা আর ক্যারিয়ারে অসংখ্য ম্যাচ খেলা মাহেলা জয়াবর্ধনে—কার ব্যাখ্যাকে অগ্রাহ্য করবেন আপনি! অনুরুদ্ধর কথা, পিচ ঠিকই সাড়ে তিন ফুট গভীর। কিন্তু এটা ছিল নিচু এলাকা, ছিল জলাভূমি। আবর্জনা দিয়ে জায়গাটা ভরাট করা হয়েছে। কাজেই সন্ধ্যার পর উইকেট কিছুটা আর্দ্র হয়ে ওঠে। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়াবর্ধনে ওসব প্রাকৃতিক কারণকে দোষ দেননি। তাঁর সহজ যুক্তি, এর কারণ ফ্লাডলাইট। আগের ফ্লাডলাইট ঠিক ছিল না। নতুন ফ্লাডলাইট ব্যাপারটা সহজ করে দিয়েছে। ওয়েবসাইট।