অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবিসেই দিন হয়তো খুব দূরে নয়, যখন দেখা যাবে চামড়ার বদলে সিনথেটিক বলে খেলা হচ্ছে ক্রিকেট। ‘২০১৫ বিশ্বকাপেই চামড়ার বল নিষিদ্ধ করা হোক’—আইসিসির কাছে এমন দাবিই করে বসল একটি প্রাণী অধিকার সংগঠন। ক্রিকেটের বল তৈরি করতে ব্যবহার করা হয় চামড়া (লাল বা সাদা), যা প্রাণিকুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর। একসময় ফুটবলও তৈরি হতো চামড়ায়। প্রাণী অধিকার এবং পরিবেশবাদী আন্দোলনের মুখে ফুটবল হয়ে গেছে সিনথেটিকের। আইসিসি সভাপতি শারদ পাওয়ার বরাবর লিখিত চিঠিতে এই প্রাণী অধিকার সংগঠনটিও চামড়ার পরিবর্তে সিনথেটিক ব্যবহারের পরামর্শ দিয়েছে। সংগঠনটির কথা, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, তাই আশা, সিনথেটিকের বল তৈরি করে ক্রিকেট প্রাণী এবং পরিবেশের জন্য শ্বেতশুভ্র ভাবমূর্তি প্রকাশ করবে। ওয়েবসাইট।চিন্তামুক্ত পাকিস্তান‘উপায় নাই গোলাম হোসেন।’ কোয়ার্টার ফাইনালটা তারা ভারতে গিয়ে খেলতে রাজি ছিল না। বৈরী দেশ, বৈরী দর্শক। কিন্তু এখন তো সেমিফাইনালে ভারতে গিয়ে খেলতেই হবে। পাকিস্তান সানন্দেই নাকি খেলতে যাবে। তবে এরই মধ্যে কিছু কিছু পত্রিকায় লেখা হলো, নিরাপত্তা নিয়ে আফ্রিদিরা দুশ্চিন্তায় ভুগছেন! খবরটা যে ঠিক নয়, সেটি আফ্রিদিই জানালেন, ‘ভারতের নিরাপত্তা নিয়ে আমাদের কোনো ভয় নেই। আমাদের সমস্ত মনোযোগ ক্রিকেটে। শেষ দুটি ম্যাচ জিতব বলেই আশা করছি।’ সেমিফাইনাল হবে মোহালিতে, ফাইনাল মুম্বাইয়ে। শিবসেনারা হুমকি দিয়ে রেখেছে, পাকিস্তান দলকে খেলতে দেবে না তারা। ওয়েবসাইট।মেঘের কারিগর২০২২ সালের বিশ্বকাপের আয়োজনভার যেদিন পেল কাতার, সেদিনই চোখ কপালে উঠল পশ্চিমা বিশ্বের। মধ্যপ্রাচ্যের মরুর গরমে বিশ্বকাপ? তাও ভরা গ্রীষ্মে? কত কথা উঠল। বিশ্বকাপ প্রথমবারের মতো শীতকালে আয়োজনের পরিকল্পনা এল সামনে। শেষ পর্যন্ত অবশ্য সময় বদলাচ্ছে না। তাই কাতারকেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গরম কমানোর নানা পরিকল্পনা নিতে হচ্ছে। এই যেমন কৃত্রিম মেঘ বানাবে কাতার বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিভাগ। এরই মধ্যে মেঘের ডিজাইনও করা হয়ে গেছে। হালকা কার্বন এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি করা এই মেঘ চলবে সৌরশক্তিচালিত চারটি ইঞ্জিনের মাধ্যমে। মাঠের ওপরই ভাসবে কৃত্রিম মেঘ। গরম ও রোদের সমস্যা খেলোয়াড়দের থাকবে না! ওয়েবসাইট।