অন্যকলাম
ক্ষমাপ্রার্থনাইদানীং কোনো খেলোয়াড় বা দল খারাপ খেললেই মহাবিপদ। সন্দেহবাদীরা ভাবে, ‘খারাপ খেলল কেন? নিশ্চয়ই পাতানো ম্যাচ!’ তবে এ ক্ষেত্রে এক কাঠি সরেস ভারতীয় মিডিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে শুরুতে বেশি ধীর ব্যাটিং করেছিল অস্ট্রেলিয়া। আর তাতেই ম্যাচ পাতানোর গন্ধ পায় টাইমস অব ইন্ডিয়া। তবে শুধু ভেবেই বসে থাকা নয়। অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে ম্যাচটি পাতানো ছিল কি না, তা নিয়ে তদন্ত করছে আইসিসি, এমন খবরও প্রকাশ করে ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাটি। তবে কোনো প্রমাণ না পাওয়ায় শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির কাছে ক্ষমা চেয়েছে টাইমস অব ইন্ডিয়া। শুধু কী তাই! সেই প্রতিবেদনটাও ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। ওয়েবসাইট। জ্যোতিষীর বাণী‘বাংলাদেশ বিশ্বকাপ জিতিবে।’ বিশ্বকাপ শুরুর সময় এক বাংলাদেশি জ্যোতিষী এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেটি আবার বিজ্ঞাপন হিসেবে পত্রিকায়ও ছাপিয়েছিলেন নিজের ফোন নম্বর-টম্বরসহ। সন্দেহ নেই, সেই জ্যোতিষীর কাছে প্রচুর উড়োফোন যাচ্ছে গালিগালাজ বয়ে নিয়ে! তবে এদিক দিয়ে এখন পর্যন্ত সুখেই আছে ভারতীয় জ্যোতিষীরা। কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারানোর পর আবার সরব মনুষ্য ‘পল’রা। এক পক্ষের দাবি, ভারতীয় দল নাকি মকর রাশির অন্তর্গত। এবার এই রাশির বৃহস্পতি তুঙ্গে। আরেক পক্ষ সংখ্যাতত্ত্ব দিয়ে হিসাব করে দেখিয়েছে, ৯ সংখ্যাটি ভারতের জন্য শুভ। এবার মহেন্দ্র সিং ধোনির জীবনচক্রও নাকি ৯-এ ঘুরপাক খাচ্ছে। জ্যোতিষী না হয়েও একজন ভবিষ্যদ্বাণী করেছেন, ভারত শিরোপা জিতবে। তাঁর নাম মনমোহন সিং! ওয়েবসাইট। শাওলিন সকারধরুন, পেনাল্টি শ্যুটআউট চলছে। শট নিতে এলেন একজন। গোলরক্ষক প্রস্তুত। কিন্তু একি, শট নেওয়ার আগে ফুটবলারটি কুংফু-কারাতে শুরু করে দিলেন কেন! বাস্তবে এমনটা হয়তো সম্ভব নয়। তবে ২০০১ সালে মুক্তি পাওয়া হংকংয়ের সিনেমা শাওলিন সকার-এ কিন্তু সেটাই দেখা গিয়েছিল। চীনাদের মার্শাল আর্ট শেখায় যে শাওলিন টেম্পল, এরই কয়েকজন মিলে গঠন করেছিলেন একটা ফুটবল দল। যেখানে ফুটবল খেলাটাই হতো মার্শাল আর্ট দিয়ে। ছবির সেই গল্পটাই এবার সত্যি হতে চলেছে। চীনের হেনান প্রদেশের শাওলিন টেম্পলে খোলা হয়েছে ফুটবল স্কুল। যেখানে জনা চল্লিশেক শিক্ষার্থী কুংফুবিদ্যার পাশাপাশি শিখে নিচ্ছে ফুটবলও। স্কুলের প্রধান কোচ শি ইয়ানলু বলেছেন, ‘চীনের ফুটবল আসলে সেই মানে পৌঁছাতে পারছে না। আমাদের আশা, কুংফুর চেতনা এতে মিশলে চীনের ফুটবলের উন্নতিই হবে।’ এএফপি।