অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য রকম ফুটবলতাড়াইল প্রতিনিধি  একদিকে তাড়াইল মুক্তিযোদ্ধা সংসদ, বাজার বণিক সমিতি, প্রেসক্লাব ও স্থানীয় সাতটি ইউনিয়ন পরিষদ। অন্যদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের দল। শুধু কী তাই! মেগা ম্যাচটায় ৮০ জন করে দুই দলে খেলল ১৬০ জন ‘ফুটবলার’! তাঁরা সবাই নয়টি পেশাজীবী অঙ্গনের মানুষ। মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে তারা আনন্দময় করে রাখল কিশোরগঞ্জের তাড়াইল পাইলট হাইস্কুলের মাঠ। উপজেলা প্রশাসন আয়োজিত এই ম্যাচে ফিফার নিয়ম-কানুনের বালাই ছিল না। দুই দলই কখনো কখনো হাতে হাতে গোল করার চেষ্টা করল! এমনকি রেফারিও বলে পা-মাথা লাগানোর চেষ্টা করে গেছেন সাধ্যমতো! এত চেষ্টার পরও কেউই ৩০ মিনিটের এই ম্যাচে বল গোলপোস্টে ঢোকাতে পারেননি! এই আনন্দযজ্ঞ শেষে খেলোয়াড়দের হাতে উঠল একটি করে পুরস্কার—গায়ে মাখার সাবান!‘সম্পর্কের পিচ’সেমিফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শত্রুতা ভুলে কাছাকাছি আসার এই তো সময়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও তাই মোহালিতে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে। মনমোহনের ‘উদারতায়’ ভারতীয় মিডিয়ায় বইছে প্রশংসার জোয়ার।দ্য হিন্দুস্তান টাইমস-এর প্রথম পাতার শিরোনাম ‘শান্তির জন্য ব্যাট করলেন প্রধানমন্ত্রী’। দি ইন্ডিয়ান এক্সপ্রেস পাকিস্তানের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ঘটনাকে দেখছে ‘ক্রিকেট কূটনীতি’ হিসেবে। দ্য টাইমস অব ইন্ডিয়া বলেছে, সিং ‘ইন্দো-পাকিস্তান সম্পর্কের পিচ তৈরি করছেন।’ শেষ পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী মোহালি আসবেন কি না নিশ্চিত নয়। তবে ভারতের প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে স্বাগতই জানিয়েছে ইসলামাবাদ। এএফপি।রুপোলি ফিতেয় মাঠে বুক চিতিয়ে লড়েছেন। বাদ পড়ে দলে ফিরেছেন লড়াই করেই। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর লড়াকু সেই সময়ের টুকরো টুকরো অংশ নিয়ে এবার তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র। দ্য ওয়ারিয়র প্রিন্স নামের এই প্রামাণ্যচিত্রে দেখানো হবে কলকাতার মহারাজের ক্রিকেট-জীবনের বিভিন্ন খেলার অংশ। সতীর্থ শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং প্রামাণ্যচিত্রে বলবেন সৌরভকে নিয়ে। বলবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও। বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং ও হরভজনও কথা বলবেন তাঁদের প্রিয় অধিনায়ককে নিয়ে। আরও থাকবে সৌরভের সঙ্গে সাবেক কোচ গ্রেগ চ্যাপেলের বিতর্কের একটা অংশ। প্রামাণ্যচিত্রের বিভিন্ন অংশে ধারা বর্ণনা করেছেন অমিতাভ বচ্চন। ওয়েবসাইট।